১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরপ্রদেশে মথুরায় একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার সুইসাইড নোট

পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের মথুরায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। খাপরপুর গ্রামে মঙ্গলবার একটি বাড়ি থেকে এক দম্পতি এবং তাঁদের তিন নাবালক সন্তানের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, এটি গণ আত্মহত্যার ঘটনা। মথুরার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) শ্লোক কুমার জানিয়েছেন, মৃতদের নাম মনীষ কুমার (৩৫), যিনি পেশায় কৃষক ছিলেন, তাঁর স্ত্রী (৩২) এবং তাঁদের দুই মেয়ে ও এক ছেলে।

পুলিশ সূত্রে খবর, মনীষ কুমারের ভাই প্রথম এই ঘটনার কথা জানতে পারেন। সকালে মনীষের সন্তানরা খেলতে বের না হওয়ায় তাঁর ভাই বাড়ির দেওয়ালে টপকে ভেতরে ঢোকেন। দরজা ভেঙে ভেতরে ঢুকে তিনি পরিবারের সকলকে মৃত অবস্থায় দেখতে পান। পরে গ্রামের অন্যান্য মানুষদের নিয়ে তিনি পুলিশে খবর দেন।

আরও পড়ুন: উত্তর প্রদেশে ভোটার তালিকা সংশোধনের সময়সীমা এক মাস বাড়াল নির্বাচন কমিশন, চূড়ান্ত তালিকা ১০ এপ্রিল

ঘটনার তদন্তে নেমে পুলিশ বাড়ি থেকে একটি সুইসাইড নোট এবং একটি ভিডিও উদ্ধার করেছে। পাশাপাশি, বাড়ির দেওয়ালে কিছু বার্তা লিখে রেখেছিলেন পরিবারের প্রধান মনীষ কুমার। তবে সুইসাইড নোটে ঠিক কী লেখা রয়েছে বা ভিডিওতে কী বলা হয়েছে, তা এখনও পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। পুলিশ দেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: দিনমজুরের কাছে ৭ কোটির আয়কর নোটিশ, উত্তরপ্রদেশে আতঙ্ক গ্রাস করেছে এক শ্রমিককে

আরও পড়ুন: মানসিক অবসাদ থেকে চরম সিদ্ধান্ত, উত্তরপ্রদেশে ১১ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুবকের
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

উত্তরপ্রদেশে মথুরায় একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার সুইসাইড নোট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরপ্রদেশে মথুরায় একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার সুইসাইড নোট

আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার