২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তৃণমূলের ‘ফাউন্ডিং পিলার’ ছিলেন মুকুল রায়: প্রবীণ নেতার প্রয়াণে শোকপ্রকাশ অভিষেকের

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের আকস্মিক প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই অভিজ্ঞ নেতার মৃত্যুতে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের আবহ। এক্স হ্যান্ডলে শোকবার্তায় মুকুল রায়কে তৃণমূল কংগ্রেসের ‘ফাউন্ডিং পিলার’ বলে উল্লেখ করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বাংলার রাজনৈতিক ইতিহাসে এক যুগের সমাপ্তি হলো। তিনি বিপুল অভিজ্ঞতা সম্পন্ন এক প্রবীণ নেতা ছিলেন। রাজ্যের জনজীবন এবং রাজনৈতিক জার্নির একটি গুরুত্বপূর্ণ পর্যায় গঠনে সহায়তা করেছিলেন তিনি। তিনি সংগঠনের গঠনমূলক বছরগুলিতে সংগঠনের সম্প্রসারণ ও সুসংহতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। জনজীবনের প্রতি তাঁর নিষ্ঠা শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে।’ অভিষেকের কথায়, ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা স্তম্ভ হিসেব মুকুল রায় দলের গঠনমূলক বছরগুলিতে সংগঠনের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। জনজীবনের প্রতি তাঁর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে। তাঁর পরিবার, বন্ধু, অনুরাগীদের প্রতি আমার সমবেদনা। তাঁর আত্মার শান্তি কামনা করি।’

প্রসঙ্গত, কংগ্রেস থেকে রাজনৈতিক পথচলা শুরু করে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে উঠে আসেন মুকুল রায়। পরবর্তী সময়ে বিজেপিতে যোগ দেন এবং পরে আবার তৃণমূলে প্রত্যাবর্তন করেন তিনি। সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলনসহ একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে দলমত নির্বিশেষে শোকপ্রকাশ করছেন বিভিন্ন রাজনৈতিক নেতা ও কর্মীরা।

আরও পড়ুন: কেউ অসুস্থ হয়ে মারা গেলেও এসআইআর বোর্ড নিয়ে হাজির হচ্ছে তৃণমূল: বিএলওদের মৃত্যু নিয়ে বিজেপি নেতা

আরও পড়ুন: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

বিচারকদের নজরদারিতে এসআইআর: আজ থেকেই শুরু চূড়ান্ত নথি যাচাইয়ের কাজ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তৃণমূলের ‘ফাউন্ডিং পিলার’ ছিলেন মুকুল রায়: প্রবীণ নেতার প্রয়াণে শোকপ্রকাশ অভিষেকের

আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার