০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সম্ভল হিংসা মামলা: পুলিশ ও রাজ্য সরকারের আরজি নিয়ে শুনানি স্থগিত ইলাহাবাদ হাইকোর্টে

পুবের কলম, ওয়েবডেস্ক: ২০২৪ সালের সম্ভল হিংসার ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মীদের স্বস্তি মিলবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত ঝুলে রইল ইলাহাবাদ হাইকোর্টে। মঙ্গলবার ওই হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিজের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশের বিরোধিতা করে পিটিশন দাখিল করেছিলেন সম্ভলের তৎকালীন সার্কেল অফিসার অনুজ চৌধুরী। তবে এদিন আদালত মামলার পরবর্তী শুনানি ৯ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করে দিয়েছে।

মঙ্গলবার বিচারপতি সমিত গোপালের এজলাসে মামলাটি শুনানির জন্য উঠলে উত্তরপ্রদেশ সরকারের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল (AAG) মনীশ গোয়েল আদালতকে জানান, শুধুমাত্র অনুজ চৌধুরী নন, রাজ্য সরকারের পক্ষ থেকেও নিম্ন আদালতের ওই নির্দেশের বিরুদ্ধে একটি পৃথক পিটিশন দাখিল করা হয়েছে। উভয় পক্ষের সওয়াল শোনার পর বিচারপতি সমিত গোপাল নির্দেশ দেন, অনুজ চৌধুরী এবং উত্তরপ্রদেশ সরকারের দায়ের করা দুটি পিটিশনকে একত্রিত করা হবে। আগামী ৯ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে এবং সেদিনই দুটি আবেদনের ওপর একসাথে শুনানি হবে।

আরও পড়ুন: এলাহাবাদ হাইকোর্টে সম্বল মসজিদ ভাঙার ওপর স্থগিতাদেশের আবেদন খারিজ

উল্লেখ্য, নিম্ন আদালত সম্ভল হিংসার পরিপ্রেক্ষিতে অনুজ চৌধুরীসহ একাধিক পুলিশ কর্মীর বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দিয়েছিল। পুলিশ ও রাজ্য প্রশাসন উভয় পক্ষই এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে।

আরও পড়ুন: বিবাহিত কন্যারাও মৃত বাবার চাকরি পাওয়ার যোগ্য : Allahabad High Court

আরও পড়ুন: বিপদ ডেকে এনেছিলেন নির্যাতিতা নিজেই, ধর্ষণ মামলায় বিতর্কিত মন্তব্য বিচারপতির
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

সংসদে তুমুল বাকবিতণ্ডা: বিধি লঙ্ঘন-অধিবেশনে বাধার দায়ে বরখাস্ত ৮ বিরোধী সাংসদ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সম্ভল হিংসা মামলা: পুলিশ ও রাজ্য সরকারের আরজি নিয়ে শুনানি স্থগিত ইলাহাবাদ হাইকোর্টে

আপডেট : ৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার