পুবের কলম ওয়েবডেস্ক: মিশরের দক্ষিণাঞ্চলীয় শহর লাক্সরে কর্মরত একদল প্রত্নতাত্ত্বিক ১ হাজার ৮০০ বছরের পুরানো একটি রোমান শহর আবিষ্কার করেছেন। মিশরের সুপ্রিম কাউন্সিল অব অ্যান্টিকুইটিজের সেক্রেটারি-জেনারেল মোস্তফা ওয়াজিরি জানিয়েছেন, শহরটি খ্রিস্টীয় ২য় এবং ৩য় শতাব্দীর। এটিকে লাক্সরের পূর্ব তীরে পাওয়া প্রাচীনতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর হিসেবে বর্ণনা করেছেন তিনি।
আরও পড়ুন:
মোস্তফা ওয়াজিরি টুইটারে পোস্ট করা একটি ভিডিয়োতে ঘোষণা করেছেন, ‘আবাসিক ভবনসহ একটি সম্পূর্ণ শহর আবিষ্কৃত হয়েছে, যেখানে প্রথমবারের মতো দুটি পায়রার টাওয়ার পাওয়া গেছে।
' তিনি ব্যাখ্যা করে বলেন, পায়রার টাওয়ারগুলি পায়রার বাসা হিসেবে ব্যবহৃত হতো। রোমান সাম্রাজ্যের বিভিন্ন অংশে খবর আদান-প্রদানের কাজ করত পায়রাগুলো।আরও পড়ুন:
গত বছরের সেপ্টেম্বর থেকে লাক্সরে খনন কাজ চলছে। এ পর্যন্ত অঞ্চলটিকে বিভিন্ন হাতিয়ার, পাত্র এবং ব্রোঞ্জ ও তামার রোমান মুদ্রার মজুত পাওয়া গেছে।
উল্লেখ্য, নীল নদীর তীরে অবস্থিত লাক্সর মিশরের এক আধুনিক শহর। এই শহরেই বিখ্যাত প্রাচীন মিশরীয় শহর থিবসের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।আরও পড়ুন:
লাক্সরে রয়েছে বিশ্বখ্যাত প্রত্নতাত্ত্বিক সাইট ‘ভ্যালি অব দ্য কিংস’ এবং ‘ভ্যালি অব দ্য কুইন্স’। এখানে প্রাচীন মিশরীয় রাজা-রানীর সমাধি এবং স্মৃতিসৌধ রয়েছে। ১৯৭৯ সালে রাষ্ট্রসংঘের সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো লাক্সরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করে।
আরও পড়ুন: