পুবের কলম, ওয়েবডেস্ক: সম্প্রতি উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন ২০২১-এর ফলাফল ঘোষণা করেছে। এবার উত্তরপ্রদেশ ৬২৭ জন নতুন আধিকারিক পেয়েছে। এর মধ্যে ২৬ জন মুসলিম। পিসিএস ২০১৯ এবং ২০২০ ফলাফলের তুলনায় ২০২১ সালে মুসলিম প্রার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন:
২০২১-এ, এসডিএম-এর জন্য মাত্র দুইজন মুসলিম প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে, দুজনেই মেয়ে।
সানিয়া এজাজ মুসলিম প্রার্থীদের মধ্যে শীর্ষস্থানীয় (Rank ১১) হয়েছেন, তিনি এসডিএম পদের জন্য নির্বাচিত হয়েছেন। এছাড়া মেসিয়া নাজমকেও এসডিএম পদে নির্বাচিত করা হয়েছে, মেসিয়া ১৮তম Rank পেয়েছেন।আরও পড়ুন:
ডেপুটি এসপি পদের জন্য মোট ২৫ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে, যার মধ্যে শুধুমাত্র একজন মুসলিম প্রার্থী রয়েছে। আমরোহার ইয়ামিন আহমেদ ডিএসপি পদের জন্য নির্বাচিত হয়েছেন। ইয়ামিন আহমেদ গোয়েন্দা সংস্থা আইবিতেও কাজ করেছেন।
এখন তিনি উত্তরপ্রদেশে ডেপুটি এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন।আরও পড়ুন:
ব্লক ডেভেলপমেন্ট অফিসার পদে তিনজন মুসলিম সম্প্রদায়ের প্রার্থীকে বেছে নেওয়া হয়েছে। কমান্ড্যান্ট হোম গার্ড পদের জন্য মোট ৬ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছিল, যার মধ্যে দুইজন মুসলিম প্রার্থী অন্তর্ভুক্ত রয়েছে। সহকারী কমিশনার ও সহকারী রেজিস্ট্রার পদে মাত্র একজন মুসলিম প্রার্থীকে নির্বাচিত করা হয়।
আরও পড়ুন:
আবগারি পরিদর্শক পদের জন্য মোট ৪৪ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে, যার মধ্যে তিনজন মুসলিম সম্প্রদায়ের প্রার্থী।
আরও পড়ুন:
লেবার এনফোর্সমেন্ট অফিসার পদের জন্য দুইজন মুসলিম প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে, অপরদিকে অধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ৫ জন।
আরও পড়ুন:
ডেপুটি এসপি হওয়া ইয়ামিন আহমেদ বলেছেন তিনি খুশি। তিনিই একমাত্র মুসলিম প্রার্থী হিসাবে ডিএসপি পদে নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন:
উল্লেখ্য এর আগে ১২ জুলাই ২০২২ তারিখে মূল পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছিল যাতে ১২৮৫ জন পরীক্ষার্থীকে মূল পরীক্ষায় সফল ঘোষণা করা হয়েছিল। এরপর এসব প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হয়। এতে মোট ৬২৭ জন পরীক্ষার্থী সফল হয়েছেন।