১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নগ্ন করে গাছে উলটো ঝুলিয়ে বেধরক মার ৪ দলিত যুবককে, থুতু চাটানো সহ গায়ে করা হল প্রস্রাব

পুবের কলম, ওয়েবডেস্ক: অমানবিক বললেও একে কম বলা হয়! ফের দলিতদের ওপরে ন্যক্করজনক ঘটনা ঘটনানোর অভিযোগ মহারাষ্ট্রে। চোর সন্দেহে ৪ দলিত যুবককে উলটো করে ঝুলিয়ে মারধর করে, প্রস্রাব, জুতো চাটানোর অভিযোগ উঠল। উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের পর মহারাষ্ট্রে দলিত নির্যাতনের ছবি ফুটে উঠেছে। বার বারই তথাকথিত একশ্রেণির মানুষ নীচু জাতের তকমা দিয়ে দলিতদের ওপরে দমন-পীড়ন নীতি চালিয়ে যাচ্ছে। অথচ নির্বিকার প্রশাসন। পুলিশ সূত্রে খবর, গ্রাম থেকে ছাগল-পায়রা চুরির ঘটনা ঘটছিল। সমস্ত সন্দেহ গিয়ে পড়ে ওই যুবকদের উপরে। উপযুক্ত শাস্তি দিতেই গাছের সঙ্গে উলটো করে ঝুলিয়ে রেখে দেওয়া হল বেধরক মার। এখানেই শেষ নয়, শাস্তি হিসেবে অতি নিকৃষ্ট ধরনের কাজ করতেও বাধল না তাদের। জুতোয় থুতু ফেলে তা চাটতে বলা হয়। মহারাষ্ট্রে আহমেদনগরে এই ঘটনায় হতবাক ‘আধুনিক সমাজ’।  সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়েছে। বিক্ষোভ, অবরোধও হয়।

পুলিশ সূত্রে খবর, বিষয়টি রবিবার প্রকাশ্যে আসে, ২৫ আগস্টের ঘটনা। আহমেদনগর জেলার হারেগাঁওতে বসবাস করেন ওই চার দলিত যুবক। সম্প্রতিই গ্রামে বেশ কিছু বাড়ি থেকে পায়রা ও ছাগল চুরি হওয়ার পরই তাদের দিকে সন্দেহ গিয়ে পড়ে চার যুবকের উপরে। এরপরে গত ২৫ আগস্ট ছয়জন অভিযুক্ত হঠাৎ চড়াও হয়। ওই চার দলিত যুবককে তাদের বাড়ি থেকে তুলে এনে অমানুষিক অত্যাচার চালানো হয়। সত্যি কথা বের করতে নগ্ন করে তাদের চলে অত্যাচার। মারধরের পাশাপাশি তাঁদের গায়ে প্রস্রাব করে অভিযুক্তরা। মাটিতে নামানোর পর অভিযুক্তরা নিজেদের জুতোয় থুতু ফেলে, তাও চাটতে বাধ্য করে।  নির্যাতনের ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই পুলিশ পদক্ষেপ নেয়। নির্যাতিত এক যুবক পুলিশে অভিযোগ করেন। এরপরই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বাকি পাঁচজন পলাতক। তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। এই ঘটনার দ্রুত ন্যায় বিচার গ্রামের মানুষ বিক্ষোভ দেখায়।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নগ্ন করে গাছে উলটো ঝুলিয়ে বেধরক মার ৪ দলিত যুবককে, থুতু চাটানো সহ গায়ে করা হল প্রস্রাব

আপডেট : ২৮ অগাস্ট ২০২৩, সোমবার