পুবের কলম ওয়েব ডেস্কঃ কুয়েতে কর্মরত মিশরের সাড়ে সাত লক্ষ নাগরিক চাকরি হারাতে চলেছেন। এর মধ্যে আগামী মাসেই আড়াই লক্ষ মিশরীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে কুয়েত সরকার।কুয়েতের স্টেট অডিট ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী, দেশটির মোট কর্মশক্তির প্রায় ২৪ শতাংশ জুড়ে থাকা মিশরীয়রা দেশটির বৃহত্তম প্রবাসী গোষ্ঠী।
আরও পড়ুন:
দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী ভারতের কর্মীরা।
তারা রয়েছে দেশটির শ্রমশক্তির ২৩ দশমিক ৭ শতাংশ জুড়ে। হিসেব বলছে, মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ৭৭ দশমিক ৭ শতাংশ নন-কুয়েতির বিপরীতে মাত্র ২২ দশমিক ৩ শতাংশ কর্মশক্তি কুয়েতি।আরও পড়ুন:
এ অবস্থায় কুয়েত এক ঘোষণায় জানিয়েছে, তারা আগামী মাসে আড়াই লক্ষ মিশরীয় কর্মী ছাঁটাই করবে। পাশাপাশি কুয়েতি ছাড়া অন্য দেশের কর্মীদের সাথে সব ধরনের চুক্তি স্থগিত করবে।
আরও পড়ুন:
এক্ষেত্রে আরও প্রায় পাঁচ লক্ষ মিশরীয় আগামী বছর নাগাদ কুয়েতে চাকরি হারাবেন। জানা গেছে, কুয়েত এমনিতেই বিদেশি কর্মীর সংখ্যা কমিয়ে আনতে চাইছে। এর মধ্যে বেশ কিছু ঘটনায় মিশরীয় কর্মীদের প্রতি বিরক্ত হয়ে ওঠে কুয়েত।
আরও পড়ুন:
বিদেশি কর্মী হ্রাস করতে ২০২০ সালে কুয়েত সংসদে একটি খসড়া আইনের প্রস্তাব তোলা হয়। আইনে বলা হয়, সরকারি সংস্থাগুলোর জন্য বিদেশি কর্মীদের নবায়ন করা উচিত হবে না।