১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টের হুঁশিয়ারিতে সতর্ক কমিশন, ৪ ডিসেম্বর কাজ শেষ না হলেও শাস্তি নয় বিএলওদের

সুপ্রিম কোর্টের কড়া হুঁশিয়ারির পর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ায় সতর্কভাবে এগোচ্ছে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি অনুযায়ী ইনিউমারেশন পর্ব শেষ হওয়ার কথা ৪ ডিসেম্বর, এবং ওই সময়ের মধ্যে সব ফর্ম ডিজিটাইজ করার দায়িত্ব বিএলওদের। তবে অ্যাপ ক্র্যাশ, টেকনিক্যাল সমস্যা ও অতিরিক্ত চাপের কারণে অনেক জায়গায় কাজ পিছিয়ে পড়েছে। আদালতের সতর্কবার্তার পর কমিশন জানাচ্ছে, ৪ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ না হলেও অনিচ্ছাকৃত ত্রুটির জন্য কোনও বিএলওকে শাস্তির মুখে পড়তে হবে না; তবে দেরির যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে।
ইচ্ছাকৃত গাফিলতি ছাড়া বাকি ক্ষেত্রে শিথিলতা দেখাবে কমিশন। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের ৯১.৭৭% ফর্ম ডিজিটাইজ সম্পন্ন হয়েছে। এদিকে কাজের চাপে একাধিক বিএলওর মৃত্যুর ঘটনা এবং নিয়মিত বিক্ষোভে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। শনিবার সিইওর বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে,কোনও যোগ্য ভোটার যেন বাদ না পড়েন এবং কোনও অযোগ্য নাম তালিকায় না ওঠে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

দেশের সমস্ত স্কুলে বাধ্যতামূলক হোক ‘বন্দে মাতরম’: সংসদে জোর শওয়াল সুধা মূর্তির

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুপ্রিম কোর্টের হুঁশিয়ারিতে সতর্ক কমিশন, ৪ ডিসেম্বর কাজ শেষ না হলেও শাস্তি নয় বিএলওদের

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, রবিবার