পুবের কলম ওয়েব ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বুধবার সকালে দক্ষিণ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছেন। তারা জানিয়েছেন, এটি ইরান ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যৌথভাবে পরিচালিত একটি অভিযান ছিল।এক বিবৃতিতে  হুতি বাহিনী জানায়, বর্তমান  সংঘাতে এটি তাদের তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা। এই হামলা ইরান ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সমন্বয় করে চালানো হয়েছে।

ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি বলেছে, তারা তৃতীয় সামরিক অভিযান পরিচালনা করেছে... যেখানে ইসরাইলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালানো হয়েছে। ইসরাইল যদি লেবানন, ইরান, ইরাক, অধিকৃত পশ্চিম তীর এবং গাজায় হামলা অব্যাহত রাখে তাহলে আরও বড় মাত্রায় উত্তেজনা বৃদ্ধির হুঁশিয়ারিও দিয়েছেন হুতি ব্রিদাহীরা। ইসরাইলি সামরিক বাহিনী ইয়েমেন থেকে দক্ষিণ ইসরাইলের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে জানানোর তিন ঘণ্টা পর হুতি বাহিনী এই বিবৃতি দেয় । এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।