আরও পড়ুন:
এসআইআর-এর আবহে নাগরিকদের দ্রুত জন্ম ও মৃত্যুর শংসাপত্র দিতে আবেদন গ্রহণের পরিমাণ বাড়াচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। বর্তমানে চ্যাটবট (8335999111) প্রতিদিন ১৫০টি আবেদন নেয়, আগামী সপ্তাহ থেকে তা বাড়িয়ে ৫০০ করা হবে। ভোটার তালিকা সংশোধনের কারণে শংসাপত্রের চাহিদা বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ। মেয়র ফিরহাদ হাকিম জানান, নাগরিকত্ব যাচাইয়ের এই সময়ে প্রকৃত নথি থাকা জরুরি, তাই নাগরিকদের পাশে দাঁড়ানোই পুরসভার লক্ষ্য।
সম্প্রতি ‘টক টু মেয়র’-এ এক বাসিন্দা চ্যাটবট ব্যবহারে সমস্যার অভিযোগ করলে পুরসভা দ্রুত উদ্যোগ নেয়। যদিও ক্যাম্প বসিয়ে পুরোনো পদ্ধতিতে ফেরা সম্ভব নয় বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। কোভিডের পর থেকেই চ্যাটবটের মাধ্যমে আবেদন বাধ্যতামূলক; তবে ধীরগতির অভিযোগ ছিল দীর্ঘদিন। বাড়তি চাপ সামলাতেই এবার আবেদন গ্রহণের পরিমাণ বাড়ানো হচ্ছে।