১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন ক্রিকেটার দীপঙ্কর সরকার

পুবের কলম, ওয়েবডেস্ক: বছরের শেষ দিকে ময়দানে ফের শোকের ছায়া। প্রয়াত হলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা স্পিনার দীপঙ্কর সরকার। বয়স হয়েছিল ৭৪ বছর। শনিবার সকালে দক্ষিণ কলকাতার নিজস্ব বাসভবনে তাঁর মৃত্যু হয়। দীপঙ্কর লেগব্রেক ও অফব্রেক দু’টিই করতে পারতেন। ষাটের দশকের মধ্যভাগে এবং সত্তরের প্রথমভাগে তিনি ছিলেন লাল-হলুদের অন্যতম ভরসা। পাশাপাশি বাংলা ও পূর্বাঞ্চলের হয়ে দাপটের সঙ্গে খেলেছেন দীপঙ্কর।

সুনীল গাভাসকর, প্রয়াত মনসুর আলি খান পতৌদির মতো কিংবদন্তিদের বিরুদ্ধে নজরকাড়া বোলিং করেছিলেন দীপঙ্কর। তাঁর সম্পর্কে বলতে গিয়ে প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দীপঙ্করদা লেগ স্পিন করার পাশাপাশি হঠাৎ অফ স্পিন বল করে দিত। সেই সময় অনেক তারকা ব্যাটার তাঁর স্পিনের সামনে অসহায় অবস্থায় পড়েছিলেন। ভারতের কির্কেট দলের হয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সফরে দারুণ পারফরম্যান্স করেছিলেন দীপঙ্করদা।’

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন ক্রিকেটার দীপঙ্কর সরকার

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, শনিবার