১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এশিয়ান কাপের দলে সাহাল আবদুল সামাদ

পুবের কলম, ওয়েবডেস্ক: আসন্ন এশিয়ান কাপ ফুটবলের জন্য শনিবার ২৬ জনের ভারতীয় দল ঘোষণা করলেন কোচ ইগর স্টিমাচ। দলে রয়েছেন ইস্টবেঙ্গলের দু’জন ফুটবলার এবং মোহনবাগানের সাত জন। চোট থাকলেও দলে রাখা হয়েছে সাহাল আবদুল সামাদকেও। অধিনায়ক হিসেবে কারও নাম ঘোষণা না করা হলেও সুনীল ছেত্রীই দলকে নেতৃত্ব দেবেন বলে মনে করা হচ্ছে।

এশিয়া মহাদেশের সবথেকে বড় ফুটবল প্রতিযোগিতা এশিয়ান কাপে এই নিয়ে পঞ্চমবার খেলবে ভারতীয় দল। সুনীল ছেত্রীদের প্রথম ম্যাচ ১৩ জানুয়ারি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এরপরে ভারতের ম্যাচ রয়েছে ১৮ জানুয়ারি, উজবেকিস্তানের বিরুদ্ধে এবং ২৩ জানুয়ারি সিরিয়ার বিরুদ্ধে। দল ঘোষণা করার পরে স্টিমাচ বলেন, ‘এশিয়ান কাপের দলে যাঁরা সুযোগ পেয়েছে তাঁরা প্রত্যেকেই সমমানের। তবে শুধু প্রতিভা থাকলেই হবে না। মাঠে নেমে নিজেদের সঠিকভাবে মেলে ধরতে না পারলে সাফল্য আসে না।’

ভারতের নির্বাচিত দল গোলরক্ষক- অমরিন্দ সিং, গুরপ্রীত সিং এবং বিশাল কায়েথ। ডিফেন্ডার – আকাশ মিশ্র, লালচুংনুঙ্গা, মেহতাব সিং, নিখিল পূজারি, প্রীতম কোটাল, রাহুল ভেকে, জিঙ্ঘান এবং শুভাশিষ বসু। মিডফিল্ডার-অনিরুদ্ধ থাপা, ব্রেন্ডন ফার্নান্ডেজ, দীপক টাংরি, লালেমাউইয়া রালতে, লিস্টন কোলাসো, নাওরেম মহেশ সিং, সাহাল আবদুল সামাদ, সুরেশ সিং এবং উদান্তা সিং। স্ট্রাইকার- ঈশান পন্ডিতা, লালিয়ানজুয়ালা, রাহুল প্রবীণ, সুনীল ছেত্রী, বিক্রম প্রতাপ সিং এবং মনবীর সিং।

ট্যাগ :
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এশিয়ান কাপের দলে সাহাল আবদুল সামাদ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, শনিবার