পুবের কলম, ওয়েবডেস্ক: ভুল করে দিল্লি ক্যাপিটালস এমন এক প্লেয়ারকে নিয়েছে যার নামে বিভ্রান্তি ছড়িয়েছে। এবারের নিলামে এক কোটি টাকায় সৌরভের দিল্লি কিনেছে সুমিত কুমারকে। কিন্তু বিষয় হল, ঘরোয়া ক্রিকেটে এই মুহূর্তে দু’জন সুমিত কুমার রয়েছেন। একজন হরিয়ানার, একজন ঝাড়খণ্ডের। নিলাম যখন চলছিল, তখন সৌরভরা সুমিত কুমারের নাম উল্লেখ করেন। সুমিতের ছবিও দেওয়া হয়। কিন্তু সৌরভরা চেয়েছিলেন হরিয়ানার সুমিতকে। ভুল করে ঝাড়খন্ডের সুমিতের ছবি স্ক্রিনে ভেসে ওঠে। তাঁকেই হরিয়ানার সুমিত মনে করে এক কোটি টাকায় কিনে নেয় সৌরভের দিল্লি। কিন্তু পরে ভুল ভাঙে। সেটা জানানোও হয় ঝাড়খণ্ডের সুমিতকে। বিষয়টি জানাজানি হওয়ার পর খুব ভেঙে পড়েন ঝাড়খণ্ডের সুমিত কুমার। তাঁর পরিবারও বিষয়টিতে খুব হতাশ হয়েছে। আইপিএলে কোটি টাকায় দিল্লিতে সুযোগ পেয়েছেন। এটা জানার পর আত্মহারা হয়ে যান সুমিত কুমার। ঝাড়খণ্ডে নিজের বাবা মাকে খুশির খবর জানিয়ে বলেন, এটা তিনি স্বপ্নেও প্রত্যাশা করেননি। কিন্তু সুমিতের নামে বিভ্রান্তি ছড়ানোর পর তিনি খুব বিষণ্ণ হয়ে পড়েন। জানিয়েছেন, ‘দিল্লির মতো দল কি করে এত বড় ভুল করে ফেলল?’
১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
নাম বিভ্রান্তি, হরিয়ানার সুমিতের বদলে কোটি টাকায় দিল্লিতে ঝাড়খণ্ডের সুমিত
-
কিবরিয়া আনসারি - আপডেট : ২ জানুয়ারী ২০২৪, মঙ্গলবার
- 40
সর্বধিক পাঠিত






































