১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৬ উইকেট নিয়ে সিরাজের নবাবী বোলিং, মাত্র ৫৫ রানের শেষ দক্ষিণ আফ্রিকা

পুবের কলম, ওয়েবডেস্ক: একেই বলে নবাবী চাল। ভারতীয় ফাস্ট বোলার সিরাজের দাপটে মাত্র ৫৫ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। কেপটাউনে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার এটাই সর্বনিম্ন টেস্ট ইনিংস। প্রথম ম্যাচে ভারতকে এক ইনিংস ও ৩২ রানে ভারতকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে নামার আগে বেশি আত্মবিশ্বাসী ছিল। কিন্তু এদিন ম্যাচের শুরু থেকেই প্রটিয়া ব্যাটসম্যানদের ওপর রীতিমতো চেপে বসেন মুহাম্মদ সিরাজ। প্রথম থেকেই একে একে ফেরাতে থাকেন মারকরাম, এলগার, জর্জি দের। দক্ষিণ আফ্রিকার মাত্র দুই ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। ৯ ওভার বোলিং করে তিনটি মেডেন নিয়ে মাত্র ১৫ রানে সিরাজ তুলে নিয়েছেন ছটি উইকেট। বুমরহ দুটি ও মুকেশ কুমার তুলে নিলেন দুটো উইকেট। অস্ট্রেলিয়ার মাটিতে দু’বছর আগের দুর্দান্ত পারফরমেন্সের পর সিরাজের এটাই সবথেকে সেরা পারফরমেন্স।

আরও পড়ুন: অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলেন রোহিত-কোহলি, ৯ উইকেটে জয় ভারতের
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৬ উইকেট নিয়ে সিরাজের নবাবী বোলিং, মাত্র ৫৫ রানের শেষ দক্ষিণ আফ্রিকা

আপডেট : ৩ জানুয়ারী ২০২৪, বুধবার