১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রোহিত-বিরাটরা নিজেদের সবসময় ফিট রাখে: যুবরাজ

পুবের কলম, ওয়েবডেস্ক: এক বছরের বেশি সময় পরে ভারতের টি-২০ দলে প্রত্যাবর্তন ঘটেছে দুই মহাতারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মার। এ দিকে চলতি বছরের জুন মাসে রয়েছে টি-২০ বিশ্বকাপ। বিশ্বকাপে রোহিত-বিরাটকে দলে রাখা হয় কিনা, তা নিয়ে বিস্তর কৌতুহল রয়েছে ক্রিকেট প্রেমিদের মধ্যে। শনিবার কলকাতায় ‘যুবরাজ সিং সেন্টার অব এক্সিলেন্স’-এর উদ্বোধন করার পরে সাংবাদিকদের মুখোমুখি হন ২০১১ সালের বিশ্বকাপের নায়ক। তাঁকে প্রশ্ন করা হয়, বিরাট-রোহিতরা বিশ্বকাপে থাকলে কী উঠতি জুনিয়াররা বঞ্চিত হবেন? এর উত্তরে কৌশলি জবাব যুবির। তিনি বলেন, ‘বিরাট-রোহিতরা প্রায় দেড় বছর পরে টি-২০ দলে ফিরে এসেছেন। মনে রাখতে হবে, তিন ফরম্যাটে খেললে যে কেউ ক্লান্ত হয়ে পড়তে পারে। দেখুন, কুছ তো লোগ কহেঙ্গে। তবে আমার মনে হয়, রোহিত-বিরাটরা জানে কিভাবে নিজেদের ফিটনেস ধরে রাখতে হয়। বিশ্বকাপের সময়ও ওদের ফিটনেস নিয়ে কিছু চিন্তার থাকবে বলে আমার মনে হয় না।’

ট্যাগ :
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রোহিত-বিরাটরা নিজেদের সবসময় ফিট রাখে: যুবরাজ

আপডেট : ১৩ জানুয়ারী ২০২৪, শনিবার