১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপে ফের শতরান মুশির খানের

পুবের কলম, ওয়েবডেস্ক: সরফরাজ খান যেদিন ভারতীয় দলে ডাক পেলেন, তার ২৪ ঘণ্টার মধ্যে শতরান করলেন সরফরাজের ভাই মুশির খান। মঙ্গলবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩১ রানের দূরন্ত ইনিংস খেলেন মুশির। তিনি মেরেছেন ১৩টি চার ও তিনটি ছয়। মুশিরকে ক্রিকেটের নতুন ‘থ্রি ডি’ প্লেয়ার হিসেবে ডাকা হচ্ছে। তিনি চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বেও একটি সেঞ্চুরি করেছেন। মঙ্গলবার ক্রিজে সেট হতে কিছুটা সময় নেন মুশির। তারপরে উইকেটের চারিদিকে শট খেলে ১০৯ বলে শতরান পূর্ণ করেন। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে এতদিন ভারতীয়দের মধ্যে একাধিক শতরান করার রেকর্ড ছিল শিখর ধাওয়ানের। সেই তালিকায় এবার যুক্ত হল মুশিরের নামও।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

৮ ঘন্টার পরিবর্তে ১০ ঘন্টা কাজ করতে হবে শ্রমিকদের, গুজরাট বিধানসভায় পাস বিল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্বকাপে ফের শতরান মুশির খানের

আপডেট : ৩০ জানুয়ারী ২০২৪, মঙ্গলবার