১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাহিরের থেকে রিভার্স সুইং শিখেছি: অ্যান্ডারসন

পুবের কলম, ওয়েবডেস্ক: ৪১ বছর বয়সেও ইংল্যান্ডের বোলিংয়ের অন্যতম ভরসা জেমস অ্যান্ডারসন। এই মুহূর্তে ভারত সফরে রয়েছে ইংল্যান্ড। সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট আগামী ৭ মার্চ থেকে ধর্মশালায়। সেই ম্যাচের আগে নতুন নাজির গড়ার অপেক্ষায় অ্যান্ডারসন। আর দুটি উইকেট পেলেই বিশ্বের প্রথম পেস বোলার হিসেবে ৭০০ উইকেটের মালিক হবেন এই ইংরেজ পেসার। এই ম্যাচের আগে ভারতীয় কিংবদন্তি জহির খানের থেকে তিনি অনেককিছু শিখেছেন জানিয়ে অ্যান্ডারসন বলেন, “আমি জহির খানের বোলিং খুঁটিয়ে দেখতাম। তাঁর থেকে আমি অনেককিছু শিখেছি। বিশেষ করে রিভার্স সুইং। দেখতাম ও কিভাবে বল গ্রিপ করে। ভারতের বিরুদ্ধে তো বটেই, অন্য ম্যাচ গুলোতেও আমি জহিরের মত রিভার্স সুইং করার চেষ্টা করেছি। আর বর্তমান ভারতীয় বোলারদের মধ্যে বুমরাহ এই ব্যাপারে ওস্তাদ বোলার। ও ধারাবাহিক ভাবে ভালো বল করতে পারে।”

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

৮ ঘন্টার পরিবর্তে ১০ ঘন্টা কাজ করতে হবে শ্রমিকদের, গুজরাট বিধানসভায় পাস বিল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জাহিরের থেকে রিভার্স সুইং শিখেছি: অ্যান্ডারসন

আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২৪, বুধবার