১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঘরেই অনুশীলন গিলের, নজিরের সামনে যশস্বী

পুবের কলম প্রতিবেদক: ৩-১ এ এগিয়ে থেকে ইতিমধ্যেই এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পকেটে পুরে নিয়েছে ভারত। ধরমশালায় পঞ্চম ও শেষ টেস্টে নামার আগে তাই ফুরফুরে মেজাজে শুভমান গিলরা। তিনি পঞ্জাবের ক্রিকেটার। তাই ধরমশালায় যাওয়ার আগে পঞ্জাবে নিজের বাড়িতে অনুশীলনে মগ্ন গিল। বাবার সামনেই নেট প্র্যাকটিস করে যাচ্ছেন শুভমান গিল। ফর্মে আছেন ভারতীয় এই ক্রিকেটার। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে একটি সেঞ্চুরিও করেছেন গিল। আগের ম্যাচে তিনি দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরিও করেছিলেন। ধরমশালায় তিনি ভালো কিছু করার লক্ষ্যে অবিচল হয়ে রয়েছেন। নেটে দেখা গিয়েছে গিল একের পর এক শট নিয়ে যাচ্ছেন। আর তাঁর বাবা পাশে দাঁড়িয়ে ছেলের পারফরমেন্স দেখে চলেছেন। মাঝে মধ্যে ছেলেকে কিছু টিপসও দিতে দেখা গেল শুভমানের বাবাকে।

এদিকে মুকেশ ও নীতা আম্বানির ছেলের বিয়েতে হাজির ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা। সঙ্গে দেখা গিয়েছে সূর্যকুমার যাদবকেও। এদিকে যশস্বী জয়সওয়াল রয়েছেন দারুণ ছন্দে। দুটো ডাবল সেঞ্চুরিসহ চলতি টেস্টে তাঁর সংগ্রহ ৬৫৫ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট সিরিজে বিরাট কোহলির সঙ্গে যুগ্মভাবে তিনি এই মুহূর্তে ভারতের সর্বোচ্চ রান সংগ্রহকারী। তাঁর সামনে এখন ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট সিরিজে ৭০০ রান করার হাতছানি। ধরমশালায় মাত্র ৪৫ রান করলেই সেই বিরল কৃতিত্ব অর্জন করবেন যশস্বী। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে এখনও পর্যন্ত কোনও ভারতীয় ব্যাটার ৭০০ রানের গণ্ডি না পেরোলেও দুই ইংল্যান্ড ক্রিকেটারের সেই নজির রয়েছে। একজন জো রুট, আর একজন গ্রাহাম গুছ। ১৯৯০ সালে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে গুছ ৭৫২ রান করেছিলেন। আর রুট ২০২১-২২ মরশুমে করেছিলেন ৭৩২ রান। যশস্বীর কাছে সুযোগ আছে তাদের ছোঁয়া বা পেরিয়ে যাওয়ার।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

৮ ঘন্টার পরিবর্তে ১০ ঘন্টা কাজ করতে হবে শ্রমিকদের, গুজরাট বিধানসভায় পাস বিল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঘরেই অনুশীলন গিলের, নজিরের সামনে যশস্বী

আপডেট : ২ মার্চ ২০২৪, শনিবার