১২ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজনীতি ছাড়বেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী! বির্তক উস্কে দিলেন তৃণমূল বিধায়ক

পুবের কলম, ওয়েবডেস্ক: রাজনীতি ছাড়তে চলেছেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী! বৃহস্পতিবার বির্তক উস্কে দিয়েছেন তিনি। লোকসভা নির্বাচনের আগেই কি রাজনীতি থেকে অবসর নেবেন বারাসতের তৃণমূল বিধায়ক! শুরু হয়েছে জল্পনা। আর তিনি রাজনীতিতে থাকবেন না বলেও দাবি করেছেন অভিনেতা। বারাসতের এক অনুষ্ঠানে তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ বলেন, ‘যতবার আমি হাতজোড় করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলি, আমাকে ছেড়ে দিন, কেন জানি না উনি আমাকে ছাড়েন না। আমি বলেছি, এটা আমার কাজ নয়, আমি এই যুদ্ধের সৈনিক নই। আর আপনারাও আমাকে বারবার ভোট দিয়ে জিতিয়ে দেন। তবে এবার আমি কথা দিচ্ছি, আর নয়। আমি এবার ছেড়ে দেব। আমি আমেরিকায় মেয়ের কাছে গিয়ে বসে থাকব। আসবই না এখানে।’

আরও পড়ুন: বিহারে ভরাডুবি, JDU–কে আক্রমণের জেরে রাজনীতি ছাড়বেন কি প্রশান্ত কিশোর? নিজেই জানালেন অবস্থান

প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনীতি থেকে অব্যাহতি চেয়েছিলেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। এমনকী ২০১৬ সালে দ্বিতীয়বার বারাসতের বিধায়ক হওয়ার আগেও রাজনীতি ছাড়ার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। বারাসতের বিধায়ক বলেন, ‘তবে সত্যি কথা বলতে ছাড়তে ইচ্ছে করে না। অন্তরটা এখানেই থেকে যায়। তাই আপনাদের কাছে বারবার ছুটে আসি। আর এলাকার উন্নয়ন তো চোখে পড়ছেই।’

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

বাংলাদেশে আজ জাতীয় নির্বাচন ও সংবিধান সংস্কারের গণভোট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজনীতি ছাড়বেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী! বির্তক উস্কে দিলেন তৃণমূল বিধায়ক

আপডেট : ৮ মার্চ ২০২৪, শুক্রবার