০৬ মার্চ ২০২৬, শুক্রবার, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টের নির্দেশ: বকেয়া ২৫% ডিএ মেটাতে হবে রাজ্যকে

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় স্বস্তির খবর। সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে, অবিলম্বে বকেয়া ২৫ শতাংশ মহার্ঘভাতা (ডিএ) রাজ্য সরকারকে মেটাতে হবে। বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানায়, ডিএ কোনও অনুগ্রহ নয়, এটি কর্মীদের আইনি অধিকার। তাই বকেয়া ডিএ দিতেই হবে।
আদালত নির্দেশ দিয়েছে, আগামী ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ-র প্রথম কিস্তি পরিশোধ করতে হবে। পাশাপাশি ডিএ যেহেতু পরিবর্তনশীল, তাই অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৬ মার্চের মধ্যে এই কমিটি তৈরি করতে হবে। কমিটি বাকি কত শতাংশ ডিএ দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং ১৫ মে’র মধ্যে রিপোর্ট জমা দেবে।
এর আগে হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করেছিল। নির্ধারিত সময়ের মধ্যেও বকেয়া মেটানো হয়নি। অবশেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করে শীর্ষ আদালত। এই রায়ে স্বস্তিতে রাজ্য সরকারি কর্মীরা।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাজ্যসভা নির্বাচন: শাহকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন নীতীশ কুমার, ‘জনাদেশের অবমাননা’ কটাক্ষ বিরোধীদের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুপ্রিম কোর্টের নির্দেশ: বকেয়া ২৫% ডিএ মেটাতে হবে রাজ্যকে

আপডেট : ৫ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার