পুবের কলম ওয়েবডেস্কঃ ভোটমুখী বাংলায় নির্বাচনী প্রচারে বঙ্গে আসছেন হেভিওয়েট কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবার কংগ্রেসের হয়ে প্রচারে বঙ্গে এসেছেন দলের নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এদিন রায়গঞ্জে নির্বাচনী সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। শুধু তাই নয়, বহু চর্চিত এপস্টিন ফাইল নিয়েও বিস্ফোরক তথ্য সামানে আনেন তিনি।
আরও পড়ুন:
এদিন রায়গঞ্জে পৌঁছে প্রথমে ড. বিআর আম্বেদকরের ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
তারপরেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে একের পর এক আরএসএস এবং বিজেপিকে নিশানা করেন। রাহুলের কথায়, আরএসএস এবং বিজেপি দেশের সংবিধানকে ধংস করছে। তারা ঘৃণা ছড়াচ্ছে। দেশের সংবিধানের ওপর আঘাত হানছে। এপ্রসঙ্গে ভোটচুরির অভিযোগ তুলেও সরব হন রাহুল। তাঁর অভিযোগ, বিজেপি দেশের প্রতিষ্ঠানগুলিতে নিজেদের লোক বসিয়ে ভোট চুরি করছে এবং গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছে। লোকসভা ভোটের আগে রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, " ভারত জোড়ো যাত্রায় তিনি ৪০০০ কিলোমিটার হেঁটেছিলাম শুধুমাত্র ঘৃণা দূর করে ভালোবাসা শেখাতে।" তাঁর কথায়, হিংসা বা ঘৃণা দিয়ে প্রগতি সম্ভব নয়, সেটা ভালোবাসার মাধ্যমেই সম্ভব। তাই ঘৃণার বাজারে ভালোবাসার দোকান খুলতে হবে।আরও পড়ুন:
এপস্টিন ফাইলের প্রসঙ্গ টেনে আনেন এদিনের সভায়। রাহুল বলেন, "আমেরিকার সঙ্গে মোদির চুক্তির নেপথ্যে রয়েছে গোপন নথির ভয়। আপনারা কি এপস্টিন ফাইলসের কথা শুনেছেন? আমেরিকায় ৩৫ লক্ষ ফাইল বন্ধ হয়ে রয়েছে। তাতে ভারতের মন্ত্রী, বিজেপি নেতা এমনকি খোদ নরেন্দ্র মোদিজীকে নামও জড়িয়ে রয়েছে।" এখানেই থেমে থাকেননি রাহুল। তিনি আরও দাবি করেন, ডোনাল্ড ট্রাম্পের হাতে নরেন্দ্র মোদীর রিমোট কন্ট্রোল রয়েছে। ট্রাম্পের কথায় তিনি ওঠবোস করেন।