বিশ্বে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবরোধের পরিকল্পনায় যুক্তরাষ্ট্রকে সমর্থন করছে না সামরিক জোট ন্যাটো। সোমবার জোটভুক্ত দেশগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তারা এই নৌপথে কোনো সামরিক হস্তক্ষেপে জড়াতে আগ্রহী নয়।
আরও পড়ুন:
ন্যাটো সূত্রে জানা গিয়েছে, চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালীতে সামরিক পদক্ষেপ নেওয়া হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তাই আপাতত উত্তেজনা প্রশমনের দিকেই জোর দিতে চাইছে সদস্য দেশগুলো।
আরও পড়ুন:
ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ন্যাটোর এই অবস্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য অস্বস্তিকর হতে পারে।
কারণ, এর আগে তিনি দাবি করেছিলেন যে, এই উদ্যোগে অন্যান্য দেশও যুক্তরাষ্ট্রের পাশে থাকবে।এ বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার স্পষ্টভাবে জানিয়েছেন, “আমরা এই অবরোধকে সমর্থন করছি না। কোনো চাপই আমাদের সরাসরি যুদ্ধে জড়াতে বাধ্য করতে পারবে না।”
আরও পড়ুন:
জার্মানি, স্পেন, ইতালি, পোল্যান্ড ও গ্রিস-সহ ন্যাটোর একাধিক দেশও একই সুরে সামরিক শক্তি প্রয়োগের বিরোধিতা করেছে।
তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কিছুটা নমনীয় অবস্থান নিয়েছেন। তিনি জানিয়েছেন, বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক উদ্যোগের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, যদিও পরিস্থিতি অনুকূলে না এলে তা বাস্তবায়ন করা হবে না।