পুবের কলম ওয়েবডেস্কঃ আইপিএলে রবিবার চেন্নাই সুপার কিংসকে দুরমুশ করেছে আরসিবি। ম্যাচে নতুন নজির গড়লেন আরসিবির পেশার ভূবনেশ্বর কুমার। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে ২০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন এই ভারতীয় বোলার। পাশাপাশি প্রথম পেস বোলার হিসেবে এই মাইলস্টোন ছুঁলেন ভূবনেশ্বর।
আরও পড়ুন:
চেন্নাইয়ের বিরুদ্ধে নামার আগে আইপিএলে ভূবনেশ্বরের উইকেট সংখ্যা ছিল ১৯৯টি। এ দিন সিএসকের দ্বিতীয় ওভারে আয়ুষ মাত্রেকে ফেরানোর সঙ্গেই ২০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি। ম্যাচে ৪১ রান খরচ করে ভূবি মোট তিনটি উইকেট দখল করেন। অর্থাৎ আইপিএলে এখন তাঁর উইকেট সংখ্যা ২০২ টি।
আরও পড়ুন:
আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট রয়েছে যুবেন্দ্র চাহালের। এখনও পর্যন্ত তিনি পেয়েছেন ২২৪টি উইকেট। তিনিই প্রথম ২০০ উইকেট শিকার করেন। এরপরেই রয়েছেন ভূবনেশ্বব (২০২)। তারপরে রয়েছেন যথাক্রমে সুনীল নারিন (১৯৩), পীযুষ চাওলা (১৯২), রবিচন্দ্রন অশ্বিন (১৮৭) এবং জসপ্রীত বুমরাহ (১৮৩)। প্রসঙ্গত, ভূবনেশ্বর শেষবার জাতীয় দলের হয়ে খেলেছেন ২০২২ সালে।