পুবের কলম ওয়েবডেস্ক: ২০২৫ সালের আইপিএল স্মরণীয় হয়ে থাকবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে। কারণ, দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষার পর এবারেই বিরাট কোহলির দল প্রথমবারের মতো আইপিএলের শিরোপা জিতল। তাদের এই ঐতিহাসিক অর্জনে গোটা বেঙ্গালুরুজুড়ে ছড়িয়ে পড়ে অকাল উৎসব।
আরও পড়ুন:
যদিও শেষ পর্যন্ত তাদের বাঁধনভাঙা উচ্ছ্বাস রূপ নেয় হৃদয়বিদারক এক ট্র্যাজেডিতে। অতিরিক্ত ভিড়, হুড়োহুড়ি ও অব্যবস্থাপনার কারণে আইপিএলের শিরোপা উদ্যাপনে প্রাণ হারান ১১ জন সমর্থক।
শিরোপা উদ্যাপনের প্যারেডে পদদলিত হয়ে সমর্থকদের মৃত্যুর পাশাপাশি শতাধিক আহত হওয়ার পর নড়েচড়ে বসেছে বিসিসিআই।আরও পড়ুন:
এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী ১৪ জুন বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছে। জানা গিয়েছে, ওই বৈঠকে ভবিষ্যতে আইপিএলের পাশাপাশি বিশ্বকাপের শিরোপা উদ্যাপন আয়োজনের ক্ষেত্রে সুনির্দিষ্ট নির্দেশিকা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হবে।
আরও পড়ুন:
ট্রফি জয়ের পর কীভাবে জয়ী দল ও তাদের সমর্থকরা উৎসব পালন করবে, তাদের কী কী নিয়ম মানতে হবে, তাই নিয়ে একটি সুষ্পষ্ট নির্দেশিকা তৈরি করা হতে পারে। এবং পরবর্তীতে প্রতিটি দলকেই সেই নিয়ম মেনে চলতে হবে। নিয়ম ভাঙলেই কড়া শাস্তি পাওয়ার সম্ভাবনা থাকছে।