পুবের কলম ওয়েবডেস্কঃ আইপিএলে শনিবার এম এ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচেও খেলতে পারছেন না মহেন্দ্র সিং ধোনি। তাঁর দল ইতিমধ্যেই হারের হ্যাটট্রিক করে বসে আছে। অন্যদিকে তিনটি ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে দিল্লি। তৃতীয় ম্যাচটিও তারা জেতার মুখে ছিল।
সেই ম্যাচে মাত্র এক রানে জয়লাভ করে গুজরাত টাইটান্স। ফলে শনিবার দুটি দলের কাছেই জয়ের সরণিতে ফেরার ম্যাচ।আরও পড়ুন:
অতীতের ইতিহাস ঘাঁটলে দেখা যাচ্ছে সিএসকের পাল্লা ভারী। এখনও পর্যন্ত এই দুটি দল ৩১ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৯টি ম্যাচই জিতেছে সিএসকে।
তবে চেন্নাইয়ের বর্তমান ফর্মের কথা বিচার করলে শনিবার তাদের জেতার কথা নয়। দিল্লি ক্যাপিটালসের সফলতা নির্ভর করছে ব্যাটারদের উপরে। গত ম্যাচে মাত্র এক রানে হেরে গেলেও তাদের ব্যাটাররা দারুণ লড়াই করেছে। বিশেষ করে ডেভিড মিলার। তাঁর কাছ থেকে শনিবারও একই রকমের পারফরম্যান্স আশা করছে দল। অধিনায়ক অক্ষর প্যাটেলের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কারণ ব্যাট ও বল, দুটি ক্ষেত্রেই তাঁর দক্ষতা প্রমাণিত।আরও পড়ুন:
অন্যদিকে প্রথম জয়ের মুখ দেখার অপেক্ষায় থাকা সিএসকে সাফল্য অনেকাংশে নির্ভর করছে ওপেনার সঞ্জু স্যামসনের উপরে। যিনি এখনও পর্যন্ত প্রত্যাশা পূরণে ব্যর্থ। তাঁর সঙ্গে রান পাচ্ছেন না অধিনায়ক ঋতুরাজ ব্রেভিসরাও। আগের ম্যাচে মিডল অর্ডারে ভরসা দিয়েছেন সরফরাজ খান। তবে তাঁকে যোগ্য সঙ্গত দিতে পারেননি অন্যরা।