পুবের কলম ওয়েবডেস্কঃ শনিবার চলতি আইপিএলে প্রথম জয়ের স্বাদ পেয়েছে চেন্নাই সুপার কিংস। তারা ২৩ রানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালসকে। ম্যাচ হারের পরেও খারাপ খবর দিল্লি শিবিরের জন্য। আম্পায়ারকে গালাগালি করার জন্য শাস্তির কবলে পড়লেন দলের ব্যাটার নীতীশ রানা। তাঁর ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে দিল্লির ব্যাটারকে।আরও পড়ুন:
ঠিক কী ঘটেছিল? দিল্লির ইনিংসের ১৯-তম ওভারে ব্যাটিং করছিলেন স্টাবস। তাঁর জন্যই তখনও জয়ের অশায় ছিল দিল্লি। ওই সময় স্টাবস আম্পায়ারের কাছে গ্লাভস বদল করার অনুমতি চান।
আম্পায়ার তাঁর আর্জি খারিজ করে দেন। পরের বলেই স্টাবস আউট হয়ে যান। হতাশ, ক্ষুব্ধ স্টাবস সাজঘরে ফেরার সময় ব্যাট ও গ্লাভস ছুড়ে ফেলে দেন। ঘটনায রেশ ছড়িয়ে পড়ে দিল্লি শিবিরে। ডাগ- আউটের ধারে দলের কোচ হেমাঙ্গ বাদানি, নীতীশ রানা এবং করুণ নায়ার আম্পায়ারের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন। তার মধ্যে সবথেকে আগ্রাসী মুডে দেখা যায় নীতীশকে। আম্পায়ারদের গালিগালাজও করেন নীতীশ। আম্পয়াররা দিল্লি ব্যাটারের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছেন। সেই রিপোর্টের ভিত্তিতে ম্যাচ রেফারি নীতীশের ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করেছেন। একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে তাঁকে। এ দিকে এই ম্যাচের দুই আম্পায়ার সাইদর্শন কুমার ও বিনোদ সেশানের বিরুদ্ধে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস।