পুবের কলম ওয়েবডেস্কঃ পুরোপুরি সুস্থ না থাকায় শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামতে পারেননি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব। এরই মধ্যে জানা গেল, হার্দিক এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। মঙ্গলার গুয়াহাটিতে মুম্বই খেলতে নামবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।
সেই ম্যাচে সম্ভবত খেলানো হবে ভারতীয় অলরাউন্ডারকে। মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাইরাজ জ্বরের জন্য দিল্লির বিরুদ্ধে খেলতে পারেননি হার্দিক। তিনি দলের সঙ্গে গুয়াহাটি যাবেন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলার জন্য। ওকে নিয়ে উদ্বেগের কিছু নেই।’আরও পড়ুন:
এ দিকে পরের বছই দক্ষিণ আফ্রিকার মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। এখন এই টুর্নামেন্টটিকেই পাখির চোখ করেছে গৌতম গম্ভীর ও তার সহকারীরা। বোর্ডের একটি সূত্র থেকে হার্দিককে জানিয়ে দেওয়া হয়েছে, ওকে দশ ওভার হল করার মত ফিটনেস রাখতে হবে। তার জন্য ওকে আরও পরিশ্রম করতে হবে।