পুবের কলম ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার অবশেষে আইপিএলের গ্রুপ পর্বের সম্পূর্ণ সূচি প্রকাশ করল বিসিসিআই। এর আগে শুধুমাত্র প্রথম ২০টি ম্যাচের সময়সূচি জানানো হয়েছিল। দেশের বিভিন্ন রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের কারণে বাকি সূচি স্থগিত রাখা হয়েছিল। নতুন ঘোষণায় জানানো হয়েছে, গ্রুপ পর্বে মোট ৭০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:
২৮ মার্চ থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট।
উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু এবং সানরাইজ হায়দরাবাদ। ম্যাচটি অনুষ্ঠিত হবে এম এ চিন্নাস্বামী স্টেডিয়ামে। তবে এবারের আইপিএলে কোনও উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না, তা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। কলকাতা নাইট রাইডারস। তাদের অভিযান শুরু করবে ২৯ মার্চ। প্রথম ম্যাচে প্রতিপক্ষ মুম্বাই ইডিয়ান। ভেন্যু ওয়াংখেড়ে স্টেডিয়াম। এরপর টানা তিনটি ম্যাচ ঘরের মাঠ ইডেন গার্ডেনসে খেলবে কেকেআর—২ এপ্রিল সানরাইজ হায়দরাবাদ, ৬ এপ্রিল পাঞ্জাব কিংস এবং ৯ এপ্রিল লখনউ সুপার জায়ান্ট-এর বিরুদ্ধে।আরও পড়ুন:
নতুন সূচি অনুযায়ী, কেকেআরের পঞ্চম ম্যাচ ১৪ এপ্রিল, চেন্নাইয়ের এম এ চিন্নাস্বামী স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংস-এর বিরুদ্ধে।
১৭ এপ্রিল আহমেদাবাদে গুজরাত টাইটান-এর মুখোমুখি হবে তারা। ১৯ এপ্রিল ফের ইডেনে ফিরবে কলকাতা, প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। এরপর ২৬ এপ্রিল লখনউয়ে লখনউ সুপার জায়ান্ট-এর বিরুদ্ধে ম্যাচ। কিছুদিন বিরতির পর ৩ মে হায়দরাবাদে আবার খেলতে নামবে কেকেআর। এরপর ৮ মে দিল্লিতে দিল্লি ক্যাপিটাল এবং ১৩ মে বেঙ্গালুরুতে আবার রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু-এর বিরুদ্ধে ম্যাচ রয়েছে। ১৬ মে, ২০ মে ও ২৪ মে—এই তিনটি ম্যাচ ঘরের মাঠেই খেলবে কেকেআর, যথাক্রমে গুজরাত টাইটান, মুম্বাই ইডিয়ান এবং দিল্লি ক্যাপিটাল -এর বিরুদ্ধে। এই তিনটি ম্যাচ দিয়েই গ্রুপ পর্ব শেষ করবে কলকাতা।