পুবেরকলমওয়েবডেস্ক : গতবছর আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পরে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বা্ইরে উৎসবে মেতে ছিলেন রয়্যাল চ্যালেঞ্জাস বেঙ্গালুরুর সমর্থকেরা। সেই সময় প্রবল ভিড়ে সেখানে পদপিষ্ট হয়ে মারা যান ১১ জন সমর্থক। এ বার তাঁদের স্মূতিতে পদক্ষেপ নিল কণাটক ক্রিকেট সংস্থা।জানানো হয়েছে, ওই ১১ জনের উ্দ্দেশ্যে বসানো হবে স্মূতিফলক।

এর পাশাপাশি স্টেডিয়ামের ১১টি সিট ফাঁকা  রাখা হবে। ম্যাচের আগে এক মিনিট নিরবতা পালন করা হবে। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদের সভাপতিত্বে কর্ণাটক ক্রিকেট সংস্থা এই ভাবে প্রয়াত ভক্তদের শ্রদ্ধা জানানোর পরিকল্পনা করেছে। আইপিএল হোক বা আন্তজাতিক ম্যাচ, সব ম্যাচেই স্টেডিয়ামের ১১টি আসনের টিকিট বিক্রি করা হবে না।

এ বারের আইপিএল শুরু হবে ২৮ শনিবার।প্রথম ম্যাচেই বিরাট কোহলিরা খেলতে নামবেন। এই ম্যাচের আগেও আরসিবির পক্ষ থেকে প্রয়াত সমর্থকদের তরফে শ্রদ্ধা জানানো হবে।ভেঙ্কটেশ প্রসাদ বলেন, 'আমারা প্রয়াত ওই ১১ জন সমথকদের সব সময় স্মরণ করতে চাই। তাই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'