পুবের কলমওয়েব ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের ছাপ ফেলতে এবার ভারত ও পাকিস্তান থেকে ক্রিকেটার নিয়ে নিজেদের দেশের নাগরিকত্ব দিল সংযুক্ত আরব আমিরশাহী। ইতিহাসে প্রথমবারের মতো ভারত ও পাকিস্তানের মোট পাঁচজন ক্রিকেটারকে নাগরিকত্ব প্রদান করল তারা। এর ফলে তিন বছরের আবাসন আইনকে গুরুত্ব না দিয়ে সরাসরি আমিরশাহীর নাগরিক ও পাসপোর্টধারী হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণের সুযোগ পাবেন তারা। এই ৫জন ক্রিকেটার হলেন অজয় কুমার, আকাশদীপ নাথ, হরপ্রীত সিং ভাটিয়া, খুজাইমা তানভীর এবং আদিব উসমানী।
আরও পড়ুন:
সংযুক্ত আরব আমিরশাহী বর্তমানে ১৭ সদস্যের দল নিয়ে নেপালে দুটি টি-২০ এবং একটি ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ খেলছে। সেখানে সদ্য নাগরিকত্ব পাওয়া ৫ ক্রিকেটার খুজাইমা তানভীর, আকাশদীপ নাথ, হরপ্রীত সিং এবং আদিব উসমানির নেপালের বিপক্ষে টি-২০ ক্রিকেটে আমিরাশাহীর হয়ে অভিষেক হয়েছে। অজয় কুমার স্কোয়াডে থাকলেও মূল দলে খেলার সুযোগ পাননি। আমিরশাহীর নাগরিত্ব পাওয়ার ব্যাপারে ভারতীয় বংশোদ্ভূত অজয় কুমার বলেন, ‘আমার স্বপ্ন ছিল সংযুক্ত আরব আমিরশাহীতে পা রাখার দিন থেকেই আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করা। নতুন একটা দেশের হয়ে আমি এই সুযোগ পাচ্ছি এবং এর জন্য সংযুক্ত আরব আমিরশাহী ও সেখানকার সাপোর্ট স্টাফদের ধন্যবাদ।’