পুবের কলম ওয়েব ডেস্কঃ ছত্তিশগড়ে তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটল। তার জেরে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন অন্তত ১৫ জন শ্রমিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার ছত্তিশগড়ের শক্তি জেলার সিংঘিতারি গ্রামের বেদান্ত বিদ্যুৎ কেন্দ্রে। প্রারথমিকভাবে পাওয়া খব্র অনুযায়ী, তাপবিদ্যুৎ কেন্দ্রে বয়লার বিস্ফোরণের ফলে এই দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুন:
বিভিন্ন সংবাদ মাধ্যম সুত্রে জানা জাচ্ছে, বিস্ফোরণটি ঘটার কারখানার ভিতরে ৪০ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের পরেই কারখানার ভিতরে হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কে কারখানার শ্রমিকরা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন। সেই সময় কারখানার ভিতরে চরম বিশৃঙ্খলা ও পদপৃষ্ট হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। তার জেরেই জেরে হতাহতের ঘটনা। এদিকে, বিস্ফোরণের পরই সেখানে ছুটে যান স্থানীয়রা।
গোটা আকাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়। খবর পেয়ে সেখানে পৌঁছে যায় উদ্ধারকারী দল। পুলিশ এবং দমকল সেখানে উদ্ধারকাজ শুরু করে। স্থানীয়রাও তাতে সাহায্য করেন।আরও পড়ুন:
পুলিশ সুত্রে জানা গিয়েছে, এই ঘটনায় প্রায় ৪০ জন শ্রমিক কাজ করছিলেন। কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রাণহানির আশঙ্কাও রয়েছে। যদিও প্রাথমিক পর্যায়ে বয়লার বিস্ফোরণের সঠিক কারণ এখনও অস্পষ্ট। এদিকে, আশঙ্কা করা হচ্ছে, এখনও কিছু শ্রমিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে আটকে রয়েছে। তাঁদের যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারের কাজ চলছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।