পুবের কলম ওয়েবডেস্কঃ মোথাবাড়ি কাণ্ডে আরও দুজনকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। বিচারকদের আটকে রাখার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন কংগ্রেসের ছাত্র নেতা আসিফ শেখ এবং কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি-র মালদহ জেলা কমিটির সদস্য শাহাদাত হোসেন।
আরও পড়ুন:
এর আগের দিন এক আইএসএফ নেতাকে গ্রেফতার করেছিল এনআইএ। জানা জাচ্ছে, রবিবার ফরাক্কার টাউনশিপে এনআইএ-র ক্যাম্পে নিয়ে গিয়ে দুজনকে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়।
এরপর সোমবার সকালে তাদের গ্রেফতার দেখায় সংস্থাটি। এদিকে, মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সায়েম ওরফে বাবু চৌধুরীকেঅ টানা ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে এনআইএ। পরে তাঁকে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়। তবে কংগ্রেস প্রার্থীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। জানা যাচ্ছে, কংগ্রেস প্রার্থীর কললিস্ট এবং মেসেজ খতিয়ে দেখা হচ্ছে। ফলে আবারও কংগ্রেস প্রার্থীকে তলব করা হতে পারে বলে এনআইএ সুত্রের খবর।আরও পড়ুন:
এদিকে, কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরী দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে বাড়ি ফিরে সোশ্যাল মিডিয়ায় সরব হন। তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেস তাঁকে ফাঁসাতে চায়ছে। যদিও তৃণমূলের দাবি, এনআইএ একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের নিয়ন্ত্রণ বিজেপির হাতে। সুতরাং এখানে কংগ্রেস প্রার্থীর অভিযোগ সঠিক নয়।
জানা যায়, রবিবার বিকেলে আলিনগর এলাকা থেকে সায়েম চৌধুরী এবং দুই কংগ্রেস কর্মী আসিফ শেখ এবং শাহাদাত হোসেনকে আটক করে এনআইএ। তাঁদের নিয়ে যাওয়া হয় ফরাক্কার এনআইএ অফিসে। সেখানে তাঁদের দফায় দফায় রাত আড়াইটা পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ। তবে সায়েমকে তাঁর দুই সঙ্গীকে গ্রেফতার করা হয়। এরমধ্যে আসিফ মালদহের মোথাবাড়ির বাসিন্দা, তিনি জেলা ছাত্র পরিষদের সভাপতি পদে রয়েছেন। আর শাহাদাত কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা কমিটির সদস্য।