পুবের কলম ওয়েব ডেস্কঃ ২০২৩ সালে রিষড়ায় রামনবমীতে সাম্প্রদায়িক হিংসায় উস্কানির অভিযোগ উঠেছিল প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী তথা কাউন্সিলর সাকির আলির বিরুদ্ধে। তিন বছর পর সেই মামলায় সক্রিয় হয়ে উঠল এনআইএ। জিজ্ঞাসাবাদের পর সাকিরকে গ্রেফতার করল এনআইএ। মঙ্গলবার তাঁর বাড়িতে পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী।
তারা বাড়িটি ঘিরে রাখে। ভিতরে ঢুকে এনআইএ-র আধিকারিকরা সাকিরকে প্রথমে জিজ্ঞাসাবাদ করে। এরপর তাঁকে গ্রেফতার করে।আরও পড়ুন:
২০২৩ সালে রিষড়ায় রামনবমী ঘিরে অশান্তির অভিযোগ উঠেছিল। বোমাবাজির ঘটনা ঘটেছিল।
সেই মামলায় নাম জরিয়েছিল সাকিরের। বেশ কয়েকদিন সেখানে কারফিউ জারি ছিল। যদিও সেই সময় বিরোধীরা অভিযোগ তুলেছিল শাসক দলের চত্রছায়ায় থাকার কারণে সাকির আলির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আর অপরূপা পোদ্দারকে আরামবাগ থেকে প্রার্থী করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। যদিও সাকির আলির কাউন্সিলর পদটি ছিল।আরও পড়ুন:
ছাব্বিশের ভোটে পালাবদলের পরেই তৃণমূলের ভরাডুবি হয়। এরপরেই একের পর এক পুরনো মামলায় ব্যবস্থা গ্রহণ করতে শুরু করে রাজ্য সরকার। এদিকে, একের পর এক পুরসভা তৃণমূলের হাতছাড়া হয়। যদিও রিষড়া পুরসভায় বোর্ড ধরে রাখতে সক্ষম হয় তৃণমূল কংগ্রেস। তবে শেষ রক্ষা হল না। এবার অপরূপার স্বামী গ্রেফতার হলেন।