পুবের কলম ওয়েব ডেস্কঃ মোথাবাড়ি কাণ্ডে এবার কংগ্রেস প্রার্থীকে গ্রেফতার করল এনআইএ। কলকাতায় কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে এনআইএ। এরপরেই তাঁকে গ্রেফতার কড়া হয় বলে জানা গিয়েছে। 

রাজ্যে বিধান্সভা নির্বাচনের আগে মোথাবাড়িতে এসআইআরের কাজে নিযুক্ত বিচারকদের ঘেরাওয়ের অভিজগ ঘিরে শোরগোল পড়ে গিয়েচেহিল।

সেই মামলায় নিরবাছন কমিশন সক্রিয় ভুমিকা গ্রহণ করে। কমিশনের অভিযোগের ভিত্তিতে একের পর এক গ্রেফতার চালায় পুলিশ। পরে তদন্তভার হাতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তদন্তকারী সন্সথার তরফে দাবি কড়া হয়েছে, সায়েম ওরফে বাবু বিডিও অফিস ঘেরাওয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা নিয়েছিলেন।
এরপরেই তাঁকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে এনআইএ। তদন্তকারী সূত্রে জানা যাচ্ছে, তাদের কাছে একাধিক ভিডিয়ো এসেছে যেখানে সায়েমকে উস্কানিমূলক মন্তব্য করতে দেখা যাচ্ছে। তবে শুধু যে বিডিও অফিস ঘেরাওয়ে সায়েমকে অভিযুক্ত করা হচ্ছে তা নয়, তদন্তকারীরা দাবি করছেন, ওই রাতেই বিচারকরা বিডিও অফিস থেকে ফেরার পথে যে হামলার স্বীকার হয়েছিলেন তাতে সক্রিয় ভূমিকা রয়েছে সায়েমের। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে কংগ্রেস প্রার্থীকে।
উল্লেখ্য, ইতিমধ্যেই এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৭২ জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে ৩১ জনের বিরুদ্ধে ইতিমধ্যেই চার্জশিট দেওয়া হয়েছে। 

নিরবাছন কমিশন অভিযোগ জানানোর পরেই এই ঘটনায় পুলিশ প্রথমে তদন্তে নেমে গ্রেফতার করেছিল আইনজীবী মোফাখখেরুল ইসলামকে। এছাড়াও, আইএসএফ প্রার্থী শাহজাহান আলি কাদরিকে গ্রেফতার করা হয়। পরে এনআইএ তাঁকে হেফাজতে নেয় এবং তাঁর বিরুদ্ধে চার্জশিটও পেশ করে। আইএসএফের স্থানীয় প্রভাবশালী নেতা গোলাম রব্বানিকেও এই ঘটনায় গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা।