পুবের কলম ওয়েবডেস্কঃ নির্বাচন কমিশনের বিরুদ্ধে বহুবার পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলগুলি। সেই আবহে এবার নিরবাছনের কমিশনের আরও এক নির্দেশ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। আর এই ঘটনায় প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন:
জানা গিয়েছে, এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রীর গাড়ি তল্লাশির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই নির্দেশ ঘিরেই শুরু হয়েছে জোর তরজা।
তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, এই ধরনের নির্দেশ দিয়ে প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে। রাজ্যের শাশক দলের তরফে এনিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট শেয়ার করা হয়েছে। তৃণমূলের তরফে এই মেসেজ শেয়ার করে দাবি করা হয়েছে, বিজেপি এবং নির্বাচন কমিশন প্রতিহিংসার রাজনীতি চালাচ্ছে। কারণ তারা বুঝতে পেরেছে যে পরাজয় এখন নিশ্চিত।আরও পড়ুন:
তৃণমূলের পোস্ট অনুযায়ী, ওই মেসেজে উল্লেখ রয়েছে, স্বাস্থ্যশিবিরের নাম করে টাকা সরানো হচ্ছে।
সেই কারণে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাদে তৃণমূলের সব নেতা-মন্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। সেই তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরার নামও রয়েছে। মেসেজে আরও নির্দেশ দেওয়া দেওয়া হয়েছে যে ওই দুজনের গাড়ি যেন কোনভাবেই চেকিংয়ের বাইরে না যায়। তৃণমূলের তরফে সেই মেসেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। শাসক দলের বক্তব্য, নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা দিয়ে পুলিশ, অন্যান্য পর্যবেক্ষক এবং সিএপিএফ কর্মকর্তাদের তৃণমূল নেতা ও তাঁদের পরিবারের সদস্যদের যানবাহনে তল্লাশি চালানোর নির্দেশ দিয়েছে। তাদের অভিযোগ, এভাবে তারা তৃণমূলকে টার্গেট করছে। নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে।