পুবের কলম প্রতিবেদক: রবিবার ব্রিগেডের জনসভা থেকে লোকসভা নির্বাচনের তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে ছিল একাধিক চমক। তার মধ্যে উল্লেখযোগ্য ভারতের প্রাক্তন ক্রিকেট তারকা ইউসুফ পাঠান। তাঁকে বহরমপুরে টিকিট দেওয়া হয়েছে। যেটি কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীর গড় হিসেবে পরিচিত। প্রার্থী হওয়ার পরে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন শচীন টেন্ডুলকার, ইরফান পাঠানরা। এবার এই বিষয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বোর্ড প্রেসিডেণ্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “ইউসুফ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছে। এ বার বহরমপুরে অধীরদার বিরূদ্ধে লড়বে। বিষয়টা অনেকটা মাঠে নেমে ব্রেট লি’র বলের মোকাবিলা করার মত ব্যাপার।” প্রসঙ্গত, নিজের সময়ে লি ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নিতেন। তাঁর বলের হদিশ করতে পারতেন না বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানরা।
১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
অধীর গড়ে ইউসুফ, মাঠে ব্রেট লি’কে সামলানোর মত ব্যাপার: সৌরভ
-
কিবরিয়া আনসারি - আপডেট : ১১ মার্চ ২০২৪, সোমবার
- 32
সর্বধিক পাঠিত






































