১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জয়নগরে পড়ুয়াদের নিয়ে সচেতনতা মূলক কর্মশালায় ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: বাপু স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ও প্রান্তকথা সংস্থার সহায়তায় বুধবার জয়নগর মজিলপুর জে এম টেনিং স্কুলে ছাত্র ছাত্রীদের নিয়ে লিঙ্গ বৈষম্য বিষয়ক একটি সচেতনতা মূলক শিবির অনুষ্ঠিত হয়। এদিন শিবিরে উপস্থিত ছিলেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ড: এন্ডু ফেল্মিং, বাপু সংস্থার কর্ণধার প্রতীক চৌধুরী, মজিলপুর জে এম টেনিং স্কুলের প্রধান শিক্ষক দীপংকর মন্ডল, অরিত্র কাঞ্জিলাল, বাপ্পাদিত্য মুখার্জি সহ আরো অনেকে।

আরও পড়ুন: এসআইআরের হয়রানির প্রতিবাদে জয়নগরের বামনের চকে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ এলাকার মানুষ

কেন্দ্রীয় সরকারের তরফে ১০ ই ডিসেম্বর ২০২০ সালে তৃতীয় লিঙ্গকে সম্মতি দিয়েছেন। ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ করে দিয়েছেন। তা সত্বেও এই তৃতীয় লিঙ্গের ছাত্র-ছাত্রীরা স্কুলে গেলে অন্য পড়ুয়াদের কাছে হেনস্তার শিকার হয়। এছাড়াও, সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে এরা হেনস্তার শিকার হয় সবসময়। আর এই সম্পর্কে সমাজকে সচেতন করার লক্ষে ও লিঙ্গ বৈষম্য দূর করার লক্ষে এদিন এই শিবিরের আয়োজন করা হয়। এই সংস্থার উদ্যোগে জয়নগর থানা এলাকার কয়েকটি স্কুলে ইতিমধ্যে এই বিষয়ের উপর সমীক্ষা করা হয়। এদিন ৩০ জন পড়ুয়া এই শিবিরে অংশ নিয়ে তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন। এদিন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার এন্ডু ফেল্মিং লিঙ্গ বৈষম্য উপর সওয়াল করার পাশাপাশি এই বিষয়ের ওপর তাঁর নিজের অভিজ্ঞতা তুলে ধরলেন। বাপুর সংস্থার কর্ণধার প্রতীক চৌধুরী ও সদস্য বাপ্পাদিত্য মুখার্জি এই বিষয়ের তাদের কার্যকলাপ তুলে ধরলেন। পাশাপাশি সরকারকে এগিয়ে এসে এই বিষয়ে আরও বেশি যুব সমাজকে সচেতন করার ওপর জোর দেন। এই বিষয়ের ওপর তাদের কর্মসূচি ও তুলে ধরা হয়।

আরও পড়ুন: ভয়াবহ আগুন জয়নগরে, তবে হতাহতের কোনো খবর নেই

আরও পড়ুন: খেলা হবে দিবস পালন জয়নগরে, উপস্থিত তিন প্রাক্তন ফুটবলার
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ফের হিংসার আগুন মণিপুরে, দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ১০টি বাড়িতে অগ্নিসংযোগ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জয়নগরে পড়ুয়াদের নিয়ে সচেতনতা মূলক কর্মশালায় ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার

আপডেট : ১৩ মার্চ ২০২৪, বুধবার