১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইউরো কাপে ট্রফির খরা কাটাতে তারুণ্যে আস্থা স্পেনের

পুবের কলম, ওয়েব ডেস্কঃ চলতি বছরের ১৫ জুন থেকে জার্মানিতে শুরু হতে চলেছে ইউরো কাপ। ইতিমধ্যে ইংল্যান্ড, ইতালি, ফ্রান্স ও নেদারল্যান্ডসের মতো দলগুলি নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে। আসন্ন এই ফুটবল টুর্নামেন্টের জন্য সোমবার ২৯ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করলেন স্পেনের কোচ লুইস ডে লা ফুয়েন্তে। বারো বছরের ট্রফির খরা কাটাতে একঝাঁক তরুণ ফুটবলারের উপর আস্থা রেখেছেন অভিজ্ঞ এই স্প্যানিশ কোচ। সেই তালিকায় নাম রয়েছে বার্সোলানার হয়ে নজর কাড়া ফারমিন লোপেজ, লামিনে ওয়ামাল ও পাও কুবারসির।

কুবারসি ও ওয়ামাল এর আগে জাতীয় দলে খেললেও ফেরমিন সুযোগ পেয়েছেন প্রথমবার। চলতি মরসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গোল করেন ১১টি। এরমধ্যে ৮টি লা লিগায়। গত এক দশকে বার্সেলোনার হয়ে আর কোনো মিডফিল্ডার এক মরসুমে ১০টির বেশি গোল করতে পারেননি।

১৯৬৪, ২০০৮ এবং ২০১২ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী স্পেন গত আসরের সেমিফাইনালে উঠেছিল। এবার তারা রয়েছে ‘গ্রুপ অফ ডেথে’। বি গ্রুপে তাদের প্রতিপক্ষ ইতালি, ক্রোয়েশিয়া ও আলবেনিয়া। আগামী ১৫ জুন বার্লিনে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো যাত্রা শুরু করবে তারা।

স্পেনের ২৯ সদস্যের স্কোয়াড তালিকা-

গোলরক্ষক: উনাই সিমন, অ্যালেক্স রেমিরো, দাভিদ রায়া

ডিফেন্ডার: দানি কারভাহাল, হেসুস নাভাস, পাও কুবারসি, রবিন লে নরম্যান্দ, দানি ভিভিয়ান, নাচো ফার্নান্দেজ, আইমেরিক লাপোর্তে, অ্যালেক্স গ্রিমালদো, মার্ক কুকুরেয়া।

মিডফিল্ডার: রদ্রি হার্নান্দেজ, মার্তিন জুবিমেন্দি, মিকেল মেরিনো, মার্কোস লোরেন্তে, ফ্যাবিয়ান রুইজ, পেদ্রি, ফারমিন লোপেজ, অ্যালেক্স বেনা, আলেক্স গার্সিয়া।

ফরোয়ার্ড: আলভারো মোরাতা, হোসেলু, নিকো উইলিয়ামস, দানি ওলমো, লামিনে ওয়ামাল, ফেরান তোরেস, মিকেল ওয়ারজাবাল, আয়োজ পেরেজ।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

মিড-ডে মিলে অতিরিক্ত ডিম: পড়ুয়াদের পুষ্টিতে বাড়তি জোর রাজ্যের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউরো কাপে ট্রফির খরা কাটাতে তারুণ্যে আস্থা স্পেনের

আপডেট : ২৮ মে ২০২৪, মঙ্গলবার