১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওয়ার্ম আপ ম্যাচের আগে সংকটে অজিরা

Mitchell Marsh (3L), Aaron Finch (2L) and Ashton Agar (2R) of Australia celebrate the dismissal of Lendl Simmons of West Indies during the 1st T20I between Australia and West Indies at Darren Sammy Cricket Ground, Gros Islet, Saint Lucia, on July 9, 2021. (Photo by Randy Brooks / AFP) (Photo by RANDY BROOKS/AFP via Getty Images)

পুবের কলম, ওয়েব ডেস্কঃ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে খেলোয়াড় সংকটে অস্ট্রেলিয়া। আইপিএলে টানা ম্যাচ খেলার ধকলের জন্য কিছুদিন বিশ্রাম পেয়েছেন মিচেল স্টার্করা। আর এতেই ঘোর বিপত্তি অস্ট্রেলিয়া শিবিরে।

প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার অস্ট্রেলিয়া নামিবিয়ার মুখোমুখি হবে। এ দিন ৯ জন খেলোয়াড় নিয়েই মাঠে অজি শিবিরকে। দু’জন কম থাকায় ফিল্ডিং করতে পারেন সাপোর্ট স্টাফরা। সেদিন ৯ জন ক্রিকেটারের মধ্যে আবার অধিনায়ক মিচেল মার্শ বোলিং করতে পারবেন না। আইপিএল ফাইনাল খেলা প্যাট কামিন্স, ট্রাভিস হেড ও মিচেল স্টার্ক বিশ্বকাপে অংশ নেওয়ার আগে অস্ট্রেলিয়া উড়ে যাবেন। প্লে-অফে বিদায় নেওয়া বেঙ্গালুরুর খেলোয়াড় গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামেরন গ্রিন অবশ্য বাড়িতে অবসর কাটাচ্ছেন। এই পাঁচজনেরই মূল টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে বারবাডোসে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ ৫ জুন, প্রতিপক্ষ ওমান। দলের আরেক তারকা মার্কাস স্টয়নিসও এখনও ক্যারিবিয়ান পৌঁছাননি।

কিন্তু আইসিসির’র নিয়ম অনুযায়ী রিজার্ভে থাকা প্লেয়ারদের ওয়ার্ম আপ ম্যাচ খেলানো যাবে না। তারা ফলে তৈরি হয়েছে জটিলতা।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

মিড-ডে মিলে অতিরিক্ত ডিম: পড়ুয়াদের পুষ্টিতে বাড়তি জোর রাজ্যের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওয়ার্ম আপ ম্যাচের আগে সংকটে অজিরা

আপডেট : ২৮ মে ২০২৪, মঙ্গলবার