১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইডেনে টি-২০ ম্যাচে, বুধবার পর্যন্ত অফলাইনে টিকিট

কলকাতা: বুধবার ইডেনে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। ইতিমধ্যেই গত ১৪ থেকে ১৬ জানুয়ারি ইডেনের কাউন্ডার থেকে টিকিট বিক্রি হয়েছে। এ বার আরও তিনদিন অফলাইনে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়ছে।
সিএবির তরফ থেকে জানানো হয়েছে, রবিবার সকাল ১১টা থেকে মহামেডান স্পোর্টিং ক্লাবের কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে, পাওয়া যাবে বুধবার পর্যন্ত। টিকিটের মুল্য ধার্য করা হয়েছে ৮০০, ১৩০০, ২০০০ এবং ২৫০০ টাকা। প্রসঙ্গত, ইডেনে শেষবার আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে। এ দিকে চোট কাটিয়ে বুধবারই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হচ্ছে বাংলার তারকা পেসার মুহাম্মদ শামির।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইডেনে টি-২০ ম্যাচে, বুধবার পর্যন্ত অফলাইনে টিকিট

আপডেট : ১৯ জানুয়ারী ২০২৫, রবিবার