১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চোট, রঞ্জিতে নেই যশস্বী

মুম্বই, ১৬ ফেব্রুয়ারিঃ চ্যাম্পিয়ন্স ট্রফির মূল দলে জায়গা হয়নি ভারতের তরুন ওপেনার যশস্বী জয়সওয়ালের। তিনি ছিলেন রির্জাভ দলে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ না পাওয়ার পরে মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির সেমিফাইনালে খেলার সিদ্ধান্ত নেন যশস্বী। কিন্তু গোড়ালিতে চোটের কারনে মুম্বই-বিদর্ভ ম্যাচ থেকে ছিটকে গেলেন তিনি। মুম্বইয়ের হয়ে অনুশীলনের সময় গোড়ালিতে চোট পান যশস্বী।

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার আগে যশস্বীর সুস্থ হয়ে ওঠার সম্ভবনা নেই। ফলে দলের দরকার হলেও দুবাইয়ে যাওয়া হবে না এই তরুণ তুর্কীর। আপাতত যশস্বীকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মাস খানেকের জন্য মাঠের বাইরে থাকতে হবে যশস্বীকে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ৯ মার্চ। ফলে টিম ইন্ডিয়া যদি ফাইনালে ওঠে এবং তখন যদি যশস্বীকে দরকার হয়, তাহলেও তাঁকে পাওয়া যাবে না।

আরও পড়ুন: হাসিনাকে ফেরতের পাঠানোর বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে: জানালেন জয়সওয়াল

আরও পড়ুন: রঞ্জিতে খেলবেন যশস্বী
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চোট, রঞ্জিতে নেই যশস্বী

আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার