০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ধস আর প্রবল বর্ষণে বিপর্যস্ত জনজীবন, চার দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

পুবের কলম ওয়েবডেস্কঃ টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। দক্ষিণবঙ্গের পর এবার পুজো মিটতেই না মিটতেই বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ একাধিক জেলা।

আগামী রবিবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরে দেখবেন সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকা।

আরও পড়ুন: নজির গড়তে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা—এসআইআর মামলার শুনানিতে নিজে হাজিরা দিতে পারেন সুপ্রিম কোর্টে

নবান্ন সূত্রের খবর শিলিগুড়ি- কার্শিয়াং সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামী ২৪ অক্টোবর তাঁর রওয়ানা হওয়ার কথা।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক, ‘এমন কমিশন দেখিনি’ বেরিয়ে তোপ মুখ্যমন্ত্রীর

তবে এখনও সুস্পষ্ট নয় সফরসূচী, জানা যাচ্ছে আগামী ২৬শে অক্টোবর মুখ্যমন্ত্রী কার্শিয়ংয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ২৭ তারিখ উত্তরকন্যায় বৈঠক করার কথা তাঁর।

আরও পড়ুন: আমি ডবল ইঞ্জিন সরকার নই, আমাদের সরকার মানুষের সরকার: সিঙ্গুরের সভায় মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গের যে সমস্ত এলাকা দারুণ ভাবে বিপর্যস্ত সেই সব এলাকাতেও পরিদর্শন করতে যাবেন মুখ্যমন্ত্রী এমনটাই জানা যাচ্ছে।

তবে সবটাই নির্ভর করবে আবহাওয়ার ওপর। আবহাওয়া খারাপ থাকলে বাতিল হতে পারে সফর।

উল্লেখ্য বিগত টানা কয়েকদিনের বৃষ্টিতে  বেহাল উত্তরবঙ্গের অবস্থা। জাতীয় সড়কেও নেমেছে ধস।সিকিম এবং দার্জিলিংয়ের কার্যত বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থা। চরম  ভোগান্তির মধ্যে পড়েন পর্যটকরাও। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি প্রকৃতির তান্ডবে বিপন্ন হয়ে পড়েন তাঁরাও। অনেকেই পারেননি হোটেলে পৌঁছাতে। অনেক পর্যটকরা আবার হোটেলেই বন্দি থেকেছেন।

বুধবার থেকে সামান্য উন্নতি হয়েছে আবহাওয়ার। যদিও বিরাম নেই বৃষ্টির। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে।

বন্ধ রয়েছে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার ৫৫ নম্বর জাতীয় সড়ক। এছাড়াও ধস নেমেছে শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার, ১০ নম্বর জাতীয় সড়কে । পাহাড়ের একাধিক এলাকায় বিগত তিনদিন ধরে ব্যহত হয়েছে বিদ্যুৎ পরিষেবা। পাহাড়ের এই অবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা এবং বিধায়ক নীরজ জিম্বাকে। উত্তরবঙ্গের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।( ফাইল ছবি)

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ভুয়ো ভোটারে ছেয়েছে মোদির বারাণসী! ৯২০০ জনের তালিকা প্রকাশ করে এবার SIR নিয়ে তোপ বিজেপি মন্ত্রীরই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ধস আর প্রবল বর্ষণে বিপর্যস্ত জনজীবন, চার দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

আপডেট : ২১ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার