০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চুক্তি ছাড়াই শেষ হল ইসরাইল-হামাস যুদ্ধবিরতির প্রথম পর্যায়

জেরুসালেম: ইসরাইলের পক্ষ থেকে যুদ্ধবিরতি বাড়ানোর জন্য প্রস্তাবিত শর্ত বা পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন-হামাস। শনিবার হামাস এক মুখপাত্র হাজেম কাসেম আল-আরাবি টিভিকে জানিয়েছেন, গাজায় দ্বিতীয় দফার যুদ্ধবিরতি নিয়ে বর্তমানে কোনও আলোচনা চলছে না। ইসরাইল-হামাস যুদ্ধবিরতির প্রথম পর্যায় শেষ হয়েছে শনিবার। তবে মিশরে অনুষ্ঠিত আলোচনা থেকে পরবর্তী ধাপের কোনও অগ্রগতিও ঘোষণা করা হয়নি। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসরাইলের আলোচক দল কায়রো থেকে ফিরে এসেছেন। প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন।
আলোচনায় মধ্যস্থতাকারী দেশ মিশর বৃহস্পতিবার বলেছে, যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে ‘নিবিড়’ আলোচনায় অংশ নিতে ইসরাইল, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল কায়রোতে অবস্থান করছে। কয়েক মাসের আলোচনার পরই কেবল প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব হয়েছিল। তবে প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হলেও কায়রো থেকে আলোচনার কোনও অগ্রগতি ঘোষণা করা হয়নি। এ দিকে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ইসরাইল-হামাস চুক্তির দ্বিতীয় পর্যায়ের আলোচনার জন্য আগামী দিনগুলো ‘গুরুত্বপূর্ণ’। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে সাংবাদিকদের গুতেরেস বলেন, ‘যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি অবশ্যই বহাল থাকবে। আগামী দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চুক্তির ভাঙন এড়াতে উভয়পক্ষকে প্রচেষ্টা ছাড়া যাবে না।

আরও পড়ুন: মোদির বজ্রকন্ঠ কেড়ে নিয়েছেন Donald Trump: জয়রাম রমেশ
সর্বধিক পাঠিত

‘আত্মবিশ্বাসই অসম্ভবকে সম্ভব করে’: বাণিজ্য চুক্তির পরেই ‘বিকশিত ভারত’-এর মন্ত্র শোনালেন প্রধানমন্ত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চুক্তি ছাড়াই শেষ হল ইসরাইল-হামাস যুদ্ধবিরতির প্রথম পর্যায়

আপডেট : ১ মার্চ ২০২৫, শনিবার