পুবের কলম প্রতিবেদক: ২০২২ সালের ৩০ ডিসেম্বর। বর্ষশেষের ঠিক আঘের দিনের ভোরে দিল্লি দেহরাদুন হাইওয়েতে ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণটাই প্রায় যেতে বসেছিল ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থের। দীর্ঘ সময় জীবন মৃত্যুর মুখোমুখি লড়াই করে শেষ পর্যন্ত ফিরে এসেছেন পন্থ। কিন্তু তাঁকে যিনি বাঁচালেন, সেই রজত কুমার লড়ছেন জীবন মৃত্যুর মধ্যে দিয়ে। গাড়ি দুর্ঘটনার পর দুমড়ে মুচড়ে যাওয়া মার্সিডিজ থেকে পন্থকে জীবনের পথে ফিরিয়ে আনতে রীতিমতো ‘হিরো’র ভূমিকায় উত্তীর্ণ হয়েছিলেন রজত কুমার। পন্থ বেঁচে ফিরেছেন, দুর্দান্তভাবে ক্রিকেটেও ফিরেছেন। কিন্তু রজত নিজেকে শেষ করে দিতে চেয়ে এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। রজত ও তাঁর প্রেমিকা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার চিন্তা করেছিলেন। কিন্তু উত্তরপ্রদেশের সামাজিক অবস্থান তাদের এক হওয়ার রাস্তায় অন্তরায় হয়ে দাঁড়িয়ে গিয়েছে। রজত ও তাঁর প্রেমিকা দু’জনে ভিন্ন জাত। তাই দু’জনেরই পরিবার রীতমতো দেওয়াল হয়ে দাঁড়িয়েছে তাঁদের সম্পর্কে। অগত্যা প্রেমিকাকে নিয়ে বিষ খেয়ে নেয় পন্থকে জীবনদান করা রজত কুমার। হাসপাতালে প্রেমিকার মৃত্যু হয়েছে। আর রজত পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে।
১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
গাড়ি দুর্ঘটনায় পন্থকে বাঁচানো রজত এখন নিজেই মৃত্যুশয্যায়
-
ইমামা খাতুন - আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার
- 101
ট্যাগ :
Boy Who Saved Consumes Poison With Girlfriend Indian cricketer Rishabh Pant's life Rishabh Pant's Life UP's Muzaffarnagar district
সর্বধিক পাঠিত





































