০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জি ২০ সামিটে যোগ দিতে রোমে পৌঁছালেন প্রধানমন্ত্রী

পুবের কলম ওয়েবডেস্কঃ জি ২০ সম্মেলনে যোগ দিতে শুক্রবার রোমে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুদিনের ইতালি সফরে প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করবেন পোপ ফ্রান্সিসের সঙ্গে। 
প্রধানমন্ত্রী জি ২০ সম্মেলনে বিশ্ব অর্থনীতি ও করোনা অতিমারীজনিত পরিবর্তিত পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন বলে পিএমও সূত্রে খবর। 
 
এরপর তিনি স্কটল্যান্ডের গ্লাসগোতে ওয়ার্ল্ড লিডার্স সামিট অফ সিওপি-২৬- তে যোগদান করবেন। ৩১ অক্টোবর এই সামিটে যোগদান করবেন মোদি। আগামি ২রা নভেম্বর পর্যন্ত চলবে প্রধানমন্ত্রীর এই চলতি সফর। 
সিওপি ২৬ এ সামিটে গ্লাসগোতে যে পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে তাতে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন রুখতে ভারতের ভূমিকার কথা তুলে ধরবেন।
রোম সফরের প্রথম দিনে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান  প্রধানমন্ত্রী। ইতালিতে ভারতের রাষ্ট্রদূত নিনা মালহোত্র জানিয়েছেন এই কথা। এর পর সে দেশের প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন মোদি। 
১২ বছর পর কোন ভারতীয় প্রধানমন্ত্রী রোম সফরে গেলেন। বিদেশমন্ত্রক সূত্রের খবর এবার জি ২০ সম্মেলনে আফগান পরিস্থিতি নিয়েও আলোচনা করতে পারেন অংশগ্রহনকারী রাষ্ট্রপ্রধানরা।

আরও পড়ুন: মানুষের মৃত্যুকে নাটক বলছেন? নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ অভিষেকের
ট্যাগ :
সর্বধিক পাঠিত

কফ সিরাপে মৃত্যু ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত বিধানসভা, ‘কো-মর্বিডিটিই দায়ী’ জানাল রাজস্থান সরকার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জি ২০ সামিটে যোগ দিতে রোমে পৌঁছালেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, শুক্রবার