১৫ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরান-ইসরায়েল উত্তেজনায় ‘আগুনে ঘি ঢালছেন’ ট্রাম্প: চিনের কড়া প্রতিক্রিয়া

পুবের কলম ওয়েবডেস্ক: ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করল চিন। চিনের অভিযোগ, এই ধরনের উস্কানিমূলক ভাষা পরিস্থিতি আরও ঘোলাটে করছে এবং শান্তি প্রতিষ্ঠার পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

সম্প্রতি ট্রাম্প তেহরানের সাধারণ মানুষকে ‘অবিলম্বে সরে যাওয়ার’ হুঁশিয়ারি দেন, যা আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কের জন্ম দিয়েছে। এই প্রসঙ্গে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুয়ো জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, “আগুনে ঘি ঢালা, হুমকি দেওয়া এবং চাপ সৃষ্টি করা কোনোভাবেই উত্তেজনা কমাবে না, বরং সংঘাতকে আরও বিস্তৃত ও ভয়াবহ করে তুলবে।”

আরও পড়ুন: ‘আমরা পুরোপুরি প্রস্তুত-অভিযানের জন্য তৈরি’: ইরানের বিক্ষোভকে উস্কে ট্রাম্পের হুমকি

চিন বরাবরই কূটনৈতিকভাবে উত্তেজনা প্রশমনের পক্ষে সওয়াল করে এসেছে। গুয়ো জিয়াকুন আরও বলেন, “আমরা সব পক্ষকে সংযত থাকার এবং আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানাচ্ছি। হঠকারী ও উস্কানিমূলক পদক্ষেপ বন্ধ হওয়া জরুরি।” চিনের এই মন্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে, বিশেষ করে যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে।

আরও পড়ুন: প্রাক্তন প্রেসিডেন্টকে খোঁচা দিয়ে নোবেল ঘোষণার আগে যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি ট্রাম্পের

আরও পড়ুন: মোদির বজ্রকন্ঠ কেড়ে নিয়েছেন Donald Trump: জয়রাম রমেশ
ট্যাগ :
সর্বধিক পাঠিত

বিএনপির ঐতিহাসিক জয়: বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী কে এই তারেক রহমান?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইরান-ইসরায়েল উত্তেজনায় ‘আগুনে ঘি ঢালছেন’ ট্রাম্প: চিনের কড়া প্রতিক্রিয়া

আপডেট : ১৭ জুন ২০২৫, মঙ্গলবার