০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

একলা চলো নীতি, বিহার নির্বাচনে একাই লড়বে মিম: বার্তা ওয়েইসির

পুবের কলম, ওয়েবডেস্ক: বিহারজুড়ে শুরু হয়েছে ভোটের দামামা। আগামী নভেম্বরেই বিহারে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে ভোটারদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। রাজনৈতিক দলগুলিও শুরু করেছে ভোটযুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি।

এর মধ্যে বিহার বিধানসভা নির্বাচন একলা চলার বার্তা দিলেন এআইএমআইএম প্রধান ও হায়দারাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। ইন্ডিয়া জোটের কাছে প্রত্যাখ্যাত হওয়ার পরে বিহার নির্বাচনে ১০০ আসনে একা লড়ার কথা ঘোষণা করেছেন মিম প্রধান। এআইএমআইএম-এর রাজ্য সভাপতি আখতারুল ইমান বলেন, “আমাদের পরিকল্পনা রয়েছে ১০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার। এনডিএ এবং ‘মহাগঠবন্ধন’ উভয়কেই আমাদের উপস্থিতি উপলব্ধি করতে বাধ্য করা হবে।”

আরও পড়ুন: বিহার নির্বাচনে ‘কার পাল্লা ভারি’, এক্সিট পোল প্রকাশ করবে ভোট সমীক্ষক সংস্থাগুলি

হায়দ্রাবাদের সাংসদ ওয়েইসির দাবি বিহারে তৃতীয় বিকল্প তৈরির চেষ্টা করছে এআইএমআইএম। মিম নেতার কথায়, ‘মহাগঠবন্ধন’ ২০২০ সালে এআইএমআইএম-এর বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ ভোট বিভক্ত করার অভিযোগ করেলেও এবার তা করতে পারবে না। তাঁর দাবি, “সবাই জানেন আমি আরজেডি সভাপতি লালু প্রসাদ এবং তেজস্বী যাদবকে চিঠি লিখে জোটে ইচ্ছা প্রকাশ করেছি। কিন্তু কোনও সাড়া পাইনি।”

আরও পড়ুন: আরএসএস নিষিদ্ধের দাবিতে খাড়গেকে কটাক্ষ, বিহার নির্বাচনে এনডিএ জয়ের ভবিষ্যদ্বাণী রামদেবের!

ওয়াইসির অভিযোগ, জোটের প্রস্তাব পাঠিয়েও আরজেডি নেতৃত্বের কোনও সাড়া পাননি তিনি। তাই একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে সমমনোভাবাপন্ন দলগুলির সঙ্গে তৃতীয় জোটের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। আসাদউদ্দিন ওয়েইসির দল গত নির্বাচনে মাত্র ২০ আসনে লড়েছিল।

আরও পড়ুন: ২০২৮-এর বিধানসভা নির্বাচনে ম্যাজিক দেখাবে মিম: জুবিলি হিলসের উপনির্বাচন নিয়ে বার্তা ওয়াইসি

তবে এবারের টার্গেট ১০০। বিশেষজ্ঞদের মত, বিহারে মোট জনসংখ্যার ১৭ শতাংশেরও বেশি মুসলিম। কিন্তু রাজ্য বিধানসভায় তাঁরা কখনও সেই অনুপাতে প্রতিনিধিত্বের সুযোগ পায়নি। এআইএমআইএম এই সমস্যাকেই কাজে লাগানোর চেষ্টা করবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

কফ সিরাপে মৃত্যু ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত বিধানসভা, ‘কো-মর্বিডিটিই দায়ী’ জানাল রাজস্থান সরকার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

একলা চলো নীতি, বিহার নির্বাচনে একাই লড়বে মিম: বার্তা ওয়েইসির

আপডেট : ১১ অক্টোবর ২০২৫, শনিবার