পুবের কলম, ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুরে ভারতীয় সেনা চাইলে আরও অনেক কিছুই করতে পারত। ফের পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়ালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন তিনি বলেন, “আমরা চাইলে আরও অনেক কিছুই করতে পারতাম। আমাদের বাহিনী শুধু বীরত্বই দেখায়নি, সংযমও দেখিয়েছে। যা প্রয়োজন ছিল, তা-ই করেছে।”
রবিবার একটি সরকারি অনুষ্ঠানে গিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থা মজবুত হওয়ার কারণেই সফল হয়েছিল অপারেশন সিঁদুর। রাজনাথের কথায়, “শুধু রাস্তাঘাটই নয়, রিয়েল-টাইল যোগাযোগ ব্যবস্থা, স্যাটেলাইট সহায়তারও সুবিধা রয়েছে। সীমান্তে মোতায়েন থাকা সেনাদের কাছে প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। তাই যোগাযোগ ব্যবস্থাই হল তাঁদের নিরাপত্তার মেরুদণ্ড।”




























