১৩ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এসআইআর শুনানির নোটিস, আতঙ্কে হৃদরোগে মৃত্যু মুর্শিদাবাদের বাসিন্দার

পুবের কলম, ওয়েবডেস্ক: এসআইআর শুনানিতে ডাক পেয়ে আতঙ্কে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম নিমাই মাল (৪৪)। তিনি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রায়পুরের বাসিন্দা ছিলেন। অভিযোগ, এসআইআর শুনানির নোটিশ হাতে পাওয়ার পর থেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন নিমাই। এদিন ভয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, নিমাইয়ের বাবার নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল। এদিকে নিমাইয়ের নাম ওঠে চলতি এসআইআরের খসড়া তালিকায়। তবে বাবার নাম ছিল শ্যামলাল রায়। আর ছেলের নাম নিমাই মাল। ভোটার তালিকায় নামের পদবির এই অমিলের জেরেই তাঁকে শুনানির নোটিস পাঠানো হয়।

আরও পড়ুন: এসআইআর শুনানির সময়সীমা বাড়ল এক সপ্তাহ, কমিশন ও রাজ্যকে একগুচ্ছ নির্দেশ সুপ্রিম কোর্টের

পরিবারের দাবি, নিমাইয়ের ক্ষেত্রে নাকি পদবি ভুল থাকায় সঠিক নথি দিয়ে সংশোধন করতে হত। এই আবহে কোন নথি গ্রহণযোগ্য হবে, তা নিয়ে নাকি উদ্বিগ্ন ছিলেন তিনি। এই পরিস্থিতিতেই ২৬ ডিসেম্বর দুপুর নাগাদ নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে পরিবারের সদস্যরা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতের এক আত্মীয় বলেন, পদবির গণ্ডগোলের জন্য শুনানির নোটিস পাওয়ার পর থেকে খুব আতঙ্কে ছিলেন তিনি।

আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে BLO-র মৃত্যু, মুর্শিদাবাদে শোক ও রাজনৈতিক তরজা

আরও পড়ুন: নোটিস হাতে শুনানিতে লাইনে রাজ্যের মন্ত্রী, নির্বাচন কমিশনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তাজমুল হোসেনের
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

রাজ্যের পঞ্চায়েত স্তরে উন্নয়নের জন্য ৬৮০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এসআইআর শুনানির নোটিস, আতঙ্কে হৃদরোগে মৃত্যু মুর্শিদাবাদের বাসিন্দার

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, শনিবার