০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইরান নিয়ে যুদ্ধের হুমকি: সংযমের আহ্বান তুরস্কের, কূটনীতিতেই সমাধানের পরামর্শ

পুবের কলম, ওয়েবডেস্ক: ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে এবার কড়া সতর্কবার্তা দিল তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানের ওপর মার্কিন হামলা হলে তা হবে মারাত্মক ভুল। এই পরিস্থিতিতে সংঘাত নয়, কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে পারস্পরিক সহযোগিতা ও সংলাপের বিকল্প নেই। তাঁর মতে, ইরান ইতিমধ্যেই পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে, যা একটি ইতিবাচক ইঙ্গিত। মার্কিন প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, “আমাদের মার্কিন বন্ধুদের প্রতি পরামর্শ—ইরানের সঙ্গে থাকা সব সমস্যার সমাধান ধাপে ধাপে করুন। শুরু হোক পারমাণবিক ইস্যু দিয়ে, তারপর ধীরে ধীরে অন্যান্য বিষয়গুলোর দিকে এগোন।”

আরও পড়ুন: রাষ্ট্রসংঘ থেকে ইসরাইলকে বরখাস্তের দাবি তুলল তুরস্ক

একই সঙ্গে ইরানকে উদ্দেশ করে ফিদান বলেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে আস্থা তৈরি করাও তেহরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেশী রাষ্ট্রগুলো ইরানকে কী চোখে দেখছে, সেদিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। কারণ, এই অঞ্চলে সবাইকে একসঙ্গেই থাকতে হবে—কেউ কোথাও চলে যাচ্ছে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি আবারও পুনর্ব্যক্ত করেছেন। তাঁর এমন বক্তব্যে মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেকোনো সম্ভাব্য হামলার জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে তাৎক্ষণিক ও শক্তিশালী প্রতিক্রিয়া জানানো হবে।

আরও পড়ুন: দাবানলে জ্বলছে তুরস্কের ইজমির, গ্রাম খালি, বিমানবন্দর বন্ধ

সব মিলিয়ে, ইরানকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে তুরস্কের সংযম ও কূটনীতির আহ্বান নতুন করে আলোচনার পথ খুলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

আরও পড়ুন: তুরস্কের ‘কান’ যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া, প্রথম আন্তর্জাতিক চুক্তি

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

একতরফাভাবে ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে: নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইরান নিয়ে যুদ্ধের হুমকি: সংযমের আহ্বান তুরস্কের, কূটনীতিতেই সমাধানের পরামর্শ

আপডেট : ২৯ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার